উৎকণ্ঠায় বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা- নির্বাচন যতই ঘনিয়ে আসছে, বাড়ছে অস্ত্রের ঝনঝনানি

ডেস্ক রিপোর্ট: নির্বাচনি গণসংযোগকালে চট্টগাম-৮ আসনের প্রার্থী এরশাদ উল্লাহর ওপর হামলার পর অন্যান্য আসনেও বিএনপি মনোনীত প্রার্থী ও মনোনয়নপ্রত্যাশীরা উৎকণ্ঠিত হয়ে পড়েছেন। জামায়াত-শিবির এই হামলা করেছে বলে দাবি নগর বিএনপির। তাছাড়া রাউজানে মনোনয়নপ্রত্যাশী দুই বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারের দ্বন্দ্বেও একের পর এক খুনের ঘটনা ঘটছে।

সর্বশেষ বুধবার রাতে রাউজানে বিবদমান দুপক্ষের গোলাগুলিতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে অস্ত্রের ঝনঝনানি।

অন্য আসনে মনোনয়নপ্রাপ্ত ও মনোনয়নপ্রত্যাশী প্রার্থীরা বলছেন, এসব ঘটনা তাদের জন্য ঝুঁকি তৈরি করছে। তাই থানা থেকে লুণ্ঠিত আগ্নেয়াস্ত্রসহ আন্ডারওয়ার্ল্ডে ব্যবহার হওয়া সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধার ও দলমত নির্বিশেষে অপরাধী ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।

এদিকে গুলিবিদ্ধ হয়ে আহত বোয়ালখালী-চান্দগাঁও আসনের প্রার্থী ও চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহকে দেখতে বুধবার রাতে এবং বৃহস্পতিবার সকালে হাসপাতালে যান চট্টগ্রামের বিভিন্ন আসন থেকে বিএনপির মনোনয়নপ্রাপ্ত ও মনোনয়নপ্রত্যাশী নেতারা। তারা সবাই এরশাদ উল্লাহর ওপর হামলার ঘটনাকে নির্বাচন বাধাগ্রস্ত করার অপচেষ্টার অংশ বলে মনে করছেন। যদিও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ বলেছেন, ওই হামলায় এরশাদ উল্লাহ টার্গেট ছিলেন না। টার্গেট যিনি ছিলেন সেই সন্ত্রাসী সরোয়ার বাবলা নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় বায়েজিদ বোস্তামী থানাধীন হামজারবাগ চালিতাতলী এলাকায় গণসংযোগকালে সন্ত্রাসীরা গুলিবর্ষণ করলে একজন নিহত ও বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহসহ অন্তত তিনজন গুলিবিদ্ধ হন।

এরশাদ উল্লাহকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী লায়ন আসলাম চৌধুরী, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আবু সুফিয়ান, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে মনোনয়নপ্রাপ্ত এনামুল হক এনাম। এ ছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনও এরশাদ উল্লাহকে দেখতে যান।,

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, একজন প্রার্থীর ওপর এভাবে প্রকাশ্যে গুলি করার ঘটনা তাদের জন্যও উদ্বেগজনক। নির্বাচন বানচাল করার জন্যই একটি মহল এ ধরনের ঘটনা ঘটিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার অপচেষ্টা করছে বলে তিনি মনে করছেন।

বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও হাটহাজারীতে বিএনপির মনোনয়নপ্রাপ্ত ব্যারিস্টার মীর হেলাল বলেন, এমন হামলার ঘটনা মেনে নেওয়া যায় না। এই ঘটনা অবশ্যই অন্য প্রার্থীদের জন্য ঝুঁকি তৈরি করছে। তিনি বলেন, দোষীদের অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। চট্টগ্রামসহ সারা দেশে থানা লুটের যেসব অস্ত্র এবং অবৈধ অস্ত্র রয়েছে সেসব উদ্ধার করতে হবে। সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে।

হুম্মাম কাদের চৌধুরী বলেন, দেশ এখন নির্বাচনমুখী। শান্তিপূর্ণ প্রচারণা চলছে। এই অবস্থায় প্রার্থীর ওপর হামলার ঘটনা অনাকাঙ্ক্ষিত। আশা করছি, সামনে এ ধরনের ঘটনা আর ঘটবে না। প্রশাসন কঠোর হবে।

চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সন্ত্রাসীদের কোনো দল, ধর্ম বা জাত নেই। সন্ত্রাসী সন্ত্রাসীই। পেশাদার সন্ত্রাসীরা ঠান্ডা মাথায় ঘাড়ের পেছনে গুলি করে সরোয়ার নামে একজনকে হত্যা করেছে। এতগুলো লোকের সামনে এ ধরনের ঘটনা সংঘটিত করা পেশাদার সন্ত্রাসী ছাড়া সম্ভব নয়। তিনি প্রশাসনের প্রতি সন্ত্রাসীদের গ্রেফতারে আরও কঠোর হওয়ার আহ্বান জানান।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঝিনাইদহে মুক্তিযুদ্ধের সময়ের ২টি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে মুক্তিযুদ্ধকালীন সময়ে মাটির নিচে পুঁতে রাখা দুটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করা হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার গাড়িয়ালা গ্রামের বাবু শিকদারের

রায়গঞ্জ পৌরসভা ডিজিটালাইজেশনে মতবিনিময় সভা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভা ডিজিটালাইজেশন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ধানঘরা উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে ইউএনডিপি’র সহায়তায় পৌরসভার নাগরিক সেবাসমূহ ডিজিটালাইজেশন

শহীদের আত্নত্যাগই হবে আগামী দিনের দেশ গড়ার প্রেরণা -ইকবাল হাসান মাহমুদ টুকু 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ইতিহাসের নিষ্ঠুরতম নিকৃষ্ট ফ্যাসিস্ট সরকার ১৬ বছরের তাদের দুঃশাসনে গুম,

আবারো চার দিনের রিমান্ডে পলক

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গুলিতে ওবায়দুল ইসলাম নিহতের ঘটনায় করা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের চার দিনের রিমান্ড মঞ্জুর

সাতক্ষীরায় ১০০ টাকায় মিলছে গরুর মাংস

নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরায় স্বল্পমূল্যে গরুর মাংস, দুধ ও ডিম বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে মাত্র

৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা: মোস্তফা জামান

নিজস্ব প্রতিবেদক: আগামী চার-পাঁচ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। আজ শনিবার বিকেলে তার সঙ্গে বৈঠক শেষে