উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের পুকুর থেকে মাছ চুরির অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ ক্যাম্পাসের পুকুর থেকে মাছ চুরির অভিযোগ উঠেছে অত্র কলেজের অধ্যক্ষ আলী আশরাফ এর গাড়ি চালক রবিউল এর বিরুদ্ধে।
৫ আগষ্ট সরকার পরিবর্তনের পর সরকারি আকবর আলী কলেজের পুকুর ইজারাদার সাবেক এমপি তানভীর ইমামের পিএস যুবলীগ নেতা মীর আরিফুল ইসলাম উজ্জ্বল এবং কাজী এহসানুল হক সন্টু আত্মগোপনে যায়। পরে পুকুরটি সরকারি আকবর আলী কলেজ কর্তৃপক্ষের দায়িত্বে থাকে। জানা যায় ১০ বিঘা আয়তনে বিশাল পুকুরে রুই, কাতলা, মৃগেল,স্বর পুঁঠি, বড় আকৃতির আইরসহ মাছ অন্তত ১০ লক্ষাধীক টাকার মাছ ছিলো। অভিযোগ উঠেছে ২০ ফেব্রুয়ারী রাতে কলেজে পিকনিক করা হয় সেই রাতেই জেলে নিয়ে এসে মাছ ধরে বিক্রি করে দিয়েছে কলেজের অধ্যক্ষের ব্যক্তিগত গাড়ি চালক রবিউল ইসলাম। এ ঘটনা জানাজানি হলে সমালোচনার ঝড় ওঠে।’
মাছ চুরির ছবি এবং তথ্য গুলো পৌর ছাত্রদলের আহ্বায়ক ইলিয়াস হেসেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে পোস্ট করেন। সেখানে তিনি কলেজের অধ্যক্ষের ব্যক্তিগত গাড়ি চালক রবিউল ইসলাম কে দায়ী করেন। এবং রবিউল এর মাছ ধরার ছবি ও পোস্ট করেন।
বিষয়টি নিয়ে গাড়ি চালক রবিউল ইসলাম এর কোন বক্তব্য পাওয়া যায়নি।
তবে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম জানান অনেক টাকার মাছ বিক্রি করেছে বিষয়টি মিথ্যা। তবে তার গাড়ি চালক ছিপ দিয়ে মাছ ধরেছে বলে তিনি স্বীকার করেন। এবং এই ঘটনায় তার গাড়ি চালক রবিউল ইসলাম কে চাকরি থেকে বাদ দিয়েছেন।’
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলে

ঠিকানা ডেস্ক: আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো একটি দিনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার সন্ধ্যা সাতটায়

গাজায় গণহত্যা: ইসরাইলের বিরুদ্ধে নিজ দেশেরই দুই সংস্থার বিস্ফোরক প্রতিবেদন

আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় ইসরাইল পরিকল্পিত ও পদ্ধতিগত গণহত্যা চালাচ্ছে—এমন গুরুতর অভিযোগ তুলেছে দেশটির দুই প্রভাবশালী মানবাধিকার সংস্থা বতসেলেম এবং ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস (PHR)।

গুজরাটে নিহত বেড়ে প্রায় ৩০০

অনলাইন ডেস্ক: ভারতের গুজরাটের আহমেদাবাদে স্মরণকালের ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রায় ৩০০ জন নিহত হয়েছেন। বিমানে থাকা ২৪২ আরোহীর মধ্যে ২৪১ জনই নিহত হয়েছেন। বিমানটি আছড়ে

দেখামাত্র গুলির নির্দেশ বার্তা ফাঁসকারী পুলিশ সদস্য গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: ওয়াকিটকিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের দেওয়া বক্তব্য ফাঁস করার অভিযোগে অমি দাশ নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার

ভারতে চলন্ত গাড়িতে নারীকে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে চলন্ত গাড়িতে প্রায় আড়াই ঘণ্টা ধরে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ২৮ বছর বয়সী এক নারী। পরে তাকে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ছুড়ে

পাকিস্তানে হামলায় নিহত ৭০, দাবি ভারতের

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বিভিন্ন জায়গায় মঙ্গলবার গভীর রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এই হামলায় কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন এবং সবাই সন্ত্রাসী বলে দাবি করেছে