উল্লাপাড়ায় ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১৪৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন।

তিনি জানান,র‌্যাব-১২,সদর কোম্পানির আভিযানিক দল উল্লাপাড়া থানার চর মোহনপুর গ্রামের (দাসপাড়া), ১নং আসামি আলামিন এর বসত ঘরে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৪৭ ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামী, উপজেলার চর মোহনপুর (দাশপাড়া), গ্রামের পর্বত প্রামানিকের ছেলে আলামিন (৩৮) ও কয়রা হোরপাড়া গ্রামের খবির উদ্দিনের ছেলে হাফিজুর রহমান (২১)। এছাড়াও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে উল্লাপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারতে বিমান বিধ্বস্তে অন্তত ১৩৩ জন নিহত

অনলাইন ডেস্ক: ভারতের গুজরাটের আহমেদাবাদে বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ১৩৩ জন নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংবাদমাধ্যম নিউজ-১৮ জানিয়েছে,

১৭১ রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠাল বিজিবি

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে ক্যাম্পের বাইরে বের হওয়া ১৭১ জন রোহিঙ্গাকে আটক করে নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৭

ভারতে জনতার গণধোলাই খেয়ে পালিয়েছেন শুভেন্দু-ময়ূখ!

আন্তর্জাতিক ডেস্ক: স্লোগানে উত্তাল ভারত। ‘মোদি হটাও, ভারত বাঁচাও’। নিজ দেশের অর্থনীতির টালমাটাল অবস্থায় পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সম্পর্ক খারাপ করা আর যুদ্ধে জড়ানোই ক্ষেপেছেন ভারতীয়

হাসিনাসহ রেহানা, জয়, পুতুল কেউ ভোট দিতে পারবে না: নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ভোট দিতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। জানানো হয়, শুধু

চুয়াডাঙ্গায় সার-কীটনাশকের দোকানে অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় সার ও কীটনাশকের দোকানে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে

ড. ইউনূসের সঙ্গে জেনারেল ওয়াকারের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় সেনাপ্রধান সাক্ষাৎ