উপদেষ্টা মাহফুজের বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া শিবিরের

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুকের একটি স্ট্যাটাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। গত ১০ মে মধ্যরাতে ‘যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে’ শিরোনামে স্ট্যাটাস দেন উপদেষ্টা মাহফুজ। যদিও ওই স্ট্যাটাসটি পরে তিনি মুছে দেন।

উপদেষ্টার ওই মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। উপদেষ্টা মাহফুজের এমন মন্তব্য পাল্টাপাল্টি প্রতিক্রিয়া সৃষ্টি করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে।

মাহফুজ আলম লিখেন, ‘৭১-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে। যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে। বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তানপন্থা বাদ দিতে হবে।

পাকিস্তান এ দেশে গণহত্যা চলিয়েছে। (পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও, তদুপরি আবারও ক্ষমা চাইতে রাজি হলেও, যুদ্ধাপরাধের সহযোগীরা এখনো ক্ষমা চায়নি)। ইনিয়ে-বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে। জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবোটাজ করা বন্ধ করতে হবে। সাফ দিলে আসতে হবে।’

তথ্য উপদেষ্টা বলেন, মুজিববাদী বামদের ক্ষমা নেই। লীগের গুম-খুন আর শাপলায়, মোদিবিরোধী আন্দোলনে হত্যাযজ্ঞের মস্তিষ্ক এরা। এরা থার্টি সিক্সথ ডিভিশন। জুলাইয়ের সময়ে এরা নিকৃষ্ট দালালি করেও এখন বহাল তবিয়তে আছে। আজ পর্যন্ত মুজিববাদী বামেরা কালচারালি ও ইন্টেলেকচুয়ালি জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করে যাচ্ছে। তিনি আরো বলেন, মুজিববাদী বামেরা দেশে বসে জুলাইয়ের পক্ষের শক্তির বিরুদ্ধে চক্রান্ত করেই যাচ্ছে। লীগের এসব বি-টিমও শিগগিরই পরাজিত হবে। অন্য কারো কাঁধে ভর করে লাভ নেই।,

উপদেষ্টা মাহফুজ আলমের মন্তব্যকে উদ্দেশ্যমূলক বলেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। সোমবার বিকালে রংপুর কারমাইকেল কলেজে ‘মেধাবীদের মুখোমুখি ছাত্রশিবির’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

নুরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরপরই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে অনাকাঙ্ক্ষিত ও অযাচিত যে বিতর্ক সৃষ্টি হয়েছে, তাতে মনে হচ্ছে উপদেষ্টা মাহফুজ কোনো একটা উদ্দেশ্যে এ কাজটি করেছেন। তিনি কেনে ধরনের কাজ করেছেন, তা দ্রুত স্পষ্ট করতে হবে। তিনি আরো বলেন, তিনি সংবিধানবিরোধী কাজ করে শপথ ভঙ্গ করেছেন। কোনো রাগ বা বিরাগের বশবর্তী হয়ে কাউকে হুমকি দেওয়া তার জন্য শোভনীয় কাজ নয়।

নুরুল ইসলাম আরো বলেন, ১৯৭৭ সালে ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং মুক্তিযুদ্ধের ব্যাপারে বা রাজাকার সংশ্লিষ্ট যে ইস্যুগুলো তিনি নিয়ে এসেছেন এগুলো ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নয়। এ ধরনের দোষারোপ আগেও করা হয়েছে। এটা করে আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে এ দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে। আবার যারা এই রাস্তা অবলম্বন করতে চায়, নিঃসন্দেহে দেশের জনগণ তা ভালোভাবে নেবে না।

উপদেষ্টা মাহফুজ তার এ বক্তব্য প্রত্যাহার করবেন বলেও আশা প্রকাশ করেন শিবির সেক্রেটারি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে ছাত্রশিবিরের সম্পর্কের প্রশ্নে নুরুল ইসলাম বলেন, “এনসিপি যখন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ হিসেবে কাজ করছিল, তখন তারা জানিয়েছিল তারা রাজনৈতিক সংগঠন নয়। পরে জুলাই আন্দোলনে কমন প্ল্যাটফরম হিসেবে আমরা গিয়েছিলাম। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হাসনাত আবদুল্লাহর ডাকে ছাত্রশিবির অংশ নিয়েছে।’ তিনি বলেন, ‘নিরাপদ সড়ক, কোটা সংস্কার আন্দোলন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন—সব ক্ষেত্রেই ইসলামী ছাত্রশিবির সক্রিয় ছিল। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতেও আমাদের উপস্থিতি ছিল।’

কোরআন দিবস উপলক্ষে রংপুরের কারমাইকেল কলেজ শাখা ছাত্রশিবির এই অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে তারুণ্যের উৎসবে যুব সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে তারুণ্যের উৎসব-২০২৫ নানা কর্মসূচীর মধ্যে দিয়েছে পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার

চাম্বল ইউনিয়ন শ্রমিক কল্যাণের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাম্বল ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন বাঁশখালী উপজেলার চাম্বলস্থ আয়ান পার্কে বৃহস্পতিবার (২ জানুয়ারী) সন্ধ্যায় ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি

পাবনায় দুইপক্ষের সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে প্রাণ গেল যুবকের

পাবনা প্রতিনিধি: জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পাবনায় আপন চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষে টেটাবিদ্ধ হয়ে আবু বকর মন্ডল (৪০) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায়

বিলের মুখ বন্ধ, ৩০০ বিঘা জমিতে জলাবদ্ধতার শঙ্কা 

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া মধ্যপাড়া এলাকায় বিলের পানি নিষ্কাশনের মুখ বন্ধ করে বিল্ডিং নির্মাণের অভিযোগ উঠেছে। এতে আশপাশের প্রায় ৩০০ বিঘা

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় এনসিপির চার নেতা

অনলাইন ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত বর্তমান ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার নেতার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেল ৫টা

রায়গঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক একটি বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মিত্র তেঘুরী দক্ষিণপাড়া গ্রামে