ইসরায়েলের বাজান তেল শোধনাগারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩

অনলাইন ডেস্ক: ইরানের নিক্ষেপিত একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বাজান তেল শোধনাগারে আঘাত হেনেছে। এতে তিনজন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে গত ১৭ জুন। তবে সোমবার (১৮ আগস্ট) ইরানের বার্তা সংস্থা মেহের এ তথ্য প্রকাশ করে।

ইসরায়েলি গণমাধ্যম হিব্রু ডেইলি-এর প্রতিবেদনে জানানো হয়, ভোরের আগে ক্ষেপণাস্ত্রটি শোধনাগারে আঘাত হানে। এতে ভেতরে অবস্থানরত তিনজন ধ্বংসস্তূপ ও আগুনে আটকা পড়ে প্রাণ হারান। হামলায় শোধনাগারের জ্বালানি স্থাপনা ও বিদ্যুৎ ব্যবস্থায়ও ব্যাপক ক্ষতি হয়।

বাজান কর্তৃপক্ষ এক ঘোষণায় জানায়, নিরাপত্তার স্বার্থে সব স্থাপনা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কয়েক মাসের মধ্যে ধীরে ধীরে উৎপাদনে ফেরার পরিকল্পনা রয়েছে। কোম্পানির প্রাথমিক হিসাব অনুযায়ী, হামলায় প্রায় ১৫০ থেকে ২০০ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ জুন থেকে টানা ১২ দিন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক এলাকায় বিমান হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ‘ট্রু প্রমিজ-৩’ অভিযানের অংশ হিসেবে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় একাধিক পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

পরে যুক্তরাষ্ট্রও ইরানের নাতাঞ্জ, ফোর্ডো ও ইসফাহানে অবস্থিত তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর জবাবে ইরানি বাহিনী কাতারের আল উদেইদ এয়ারবেসে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এসব সংঘাতের পর ২৪ জুন থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাঁশখালীতে ৭৫ হাজার টাকা মূল্যের চোরাইকৃত লোহার এ্যাংগেল উদ্ধার, গ্রেফতার ১

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চুরি হওয়া লোহার ব্রিজের পরিত্যাক্ত ১০টি এ্যাংগেল উদ্ধারপূর্বক চুরির সাথে জড়িত আনোয়ার কবির (১৯) নামে একজন কে

রায়গঞ্জে হত্যার উদ্দেশ্যে রাস্তা অবরোধ করে পিতা-পুত্রকে মারপিট, গ্রেফতার ১

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে পূর্ব শত্রুতার জেরে হত্যার উদ্দেশ্যে রাস্তা অবরোধ করে এক ব্যবসায়ী পিতা-পুত্রকে নির্মমভাবে মারপিট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রায়গঞ্জ থানায় ৭

গণঅধিকারের কর্মীদের পিটিয়ে ‘ডাস্টবিনে’ ফেলার অভিযোগ যুবদল নেতাকর্মীদের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: টুঙ্গিপাড়ায় নিজ দলের নেতা-কর্মীদের ওপর যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। সোমবার (২৭ জানুয়ারি)।

এনসিপির পদত্যাগ ও বামপন্থি সংগঠন নিয়ে নতুন রাজনৈতিক প্লাটফর্ম এনপিএর আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক: আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক প্লাটফর্ম নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ)। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা করা

শেখ হাসিনার পাসপোর্ট বাতিল

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণহত্যার সঙ্গে জড়িত থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল করেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ

স্বাধীনতার ৫৫ বছর পরও মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকা নিয়ে বিতর্ক রয়েছে’

নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতার ৫৫ বছর পরও দেশে মুক্তিযোদ্ধা ও রাজাকারের তালিকা নিয়ে বিতর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেন, “এই বিতর্কের