ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে গাজীপুরে গার্মেন্টস-ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় কোনাবাড়ী ও কাশিমপুরে কয়েকটি পোশাক কারখানায়ও হামলা চালায় বিক্ষোভকারীরা।

শনিবার (১২ এপ্রিল)’ মার্চ ফর গাজার প্রতি সংহতি জানিয়ে গাজীপুরের কোনাবাড়ী, কাশিমপুর, কালিয়াকৈর, টঙ্গী, বোর্ড বাজারসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করে হাজার হাজার পোশাক শ্রমিকরা।

সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে শান্তিপূর্ণ মিছিল করলেও বিকেলে কোনাবাড়ী এলাকায় স্ট্যান্ডার্ড স্টিচেস ওভেন লিমিটেড, কনকর্ড নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং কাশিমপুরে ডিবিএল গ্রুপের মাইমুন ও মতিন গার্মেন্টস খোলা রাখায় ইসরায়েলি আগ্রাসানবিরোধী মিছিল থেকে হামলা ও ভাঙচুর চালায়।

কোনাবাড়ীতে বাটা শো-রুম, আজওয়া, পিজ্জা হল, আপেক্স, স্বপ্ন সুপার শপ, বিউটি সুইট মিটসহ প্রায় ১৫ থেকে ২০টি দোকানে হামলা ও ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা।’

পরে বিক্ষুব্ধরা কোনাবাড়ীতে আবাসিক হোটেল রেইনবো ও মুনে হামলা ও ভাঙচুর চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অপরদিকে বিক্ষুব্ধরা জনতা মুন হোটেল থেকে আসবাবপত্র বের করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আগুন ধরিয়ে দেয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো কোনাবাড়ীতে।

স্ট্যান্ডার্ড স্টিচেস ওভেন লিমিটেডের এডমিন ম্যানেজার ইউসুফ আলী বলেন, বিকেলে বহিরাগত শ্রমিকরা এসে আমাদের কারখানায় হামলা চালায়। এসময় তিনি বলেন, আমি একটি মিটিংয়ে আছি পরে কথা বলছি।’

কাশিমপুরে ডিবিএল গ্রুপের এইচ আর জিএম মো. নাইমুর রহমান বলেন, বিকেল সাড়ে তিনটার সময় কিছু শ্রমিক দুই নম্বর গেটে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে তারা বড় একটি মিছিল নিয়ে এসে আমার কারখানার ভেতরে প্রবেশের চেষ্টা করলে ছুটি ঘোষণা করা হয়। তিনি আরো বলেন, আমাদের মতিন স্পিনিং মিলস এবং জিতার মোড়ে মাইমুন লিমিটেডে হামলা ও ভাঙচুর চালানো হয়।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার আবু মোহাম্মদ নাসের আল আমিন বলেন, বিকেলে কোনাবাড়ী ও কাশিমপুরে ইসরায়েলি আগ্রাসানবিরোধী মিছিল থেকে বিক্ষুব্ধ শ্রমিকরা কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে। কোনাবাড়ীতে ইসরায়েলি পণ্য বয়কটের দাবি জানিয়ে বেশ কিছু দোকানপাট ও শপিংমলে হামলা ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ শ্রমিকরা। এসময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনলে যানচলাচল স্বাভাবিক হয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ নিয়ে ২৭১টি ভুয়া তথ্য প্রচারিত: রিউমর স্ক্যানার

অনলাইন ডেস্ক: ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে ভুয়া তথ্য প্রচারের ২৭১টি প্রমাণ

সিরাজগঞ্জের তাড়াশে নিমগাছী মৎস চাষ প্রকল্পে মাছ ধরা কে কেন্দ্র করে সংঘর্ষে নারী ও শিশু সহ আহত ৩০

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে একটি বিবদমান পুকুরে মাছ ধরা কে কেন্দ্র করে উভয়পক্ষের সংঘর্ষে  নারী ও শিশু সহ ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে

টাঙ্গাইল কারাগারের বন্দিরা মশা মারছে, করছে অঙিনা পরিষ্কার 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল জেলা কারাগারের বন্দিদের কেউ ফগ মেশিন কাঁধে নিয়ে মশা মারছে, কেউ কাস্তে হাতে আঙিনা পরিষ্কার করছে। শুধু বন্দিরাই নয় কারাগারের কর্মকর্তা,

নাটোরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করলেন এনপিডিএ প্রশিক্ষক

নাটোর প্রতিনিধি: বাংলাদেশ সরকারের লক্ষ্য ও নির্দেশনা অনুযায়ী শিক্ষিত বেকার যুবদের দক্ষ মানবসম্পদে রূপান্তরের উদ্দেশ্যে বাস্তবায়িত “দেশের ৪৮ জেলায় শিক্ষিত যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচি”-এর আওতায়

জামায়াত কর্মীকে রাজাকার বলা নিয়ে বিএনপির কর্মীর সাথে সংঘর্ষ; আহত ১০

নিজস্ব প্রতিবেদক: ভোলার ভেলুমিয়ায় রাজাকার বলা নিয়ে জামায়াত ও বিএনপির মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে ১০ জন। এ সময় ৫টি দোকানে হামলা

সায়েন্সল্যাবে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ডেস্ক রিপোর্ট: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ সংশোধনের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। এতে সায়েন্সল্যাব মোড়ের একাংশে যানচলাচল বন্ধ রয়েছে।