ইসরায়েলকে ঠেকাতে বৈঠকে বসছে বাংলাদেশসহ ২০ দেশ

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘনের দায়ে ইসরায়েলের বিরুদ্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে বাংলাদেশসহ ২০টি দেশ বৈঠকে বসছে। কলম্বিয়ার রাজধানী বোগোতায় আগামী ১৫ ও ১৬ জুলাই অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক সম্মেলনে ইসরায়েলবিরোধী রাজনৈতিক ও আইনি উদ্যোগের ঘোষণা আসতে পারে।

এই সম্মেলনের আয়োজক আন্তর্জাতিক সংগঠন ‘দ্য হেগ গ্রুপ’, যার সহ-আয়োজক কলম্বিয়া সরকার। সম্মেলনে অংশ নিতে যেসব দেশ সম্মত হয়েছে, তাদের মধ্যে রয়েছে-

আলজেরিয়া, বাংলাদেশ, বলিভিয়া, ব্রাজিল, চিলি, চীন, কিউবা, জিবুতি, হন্ডুরাস, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, লেবানন, মালয়েশিয়া, নামিবিয়া, নিকারাগুয়া, ওমান, পর্তুগাল, স্পেন, কাতার, তুরস্ক, সেইন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রিনাডিনেস, উরুগুয়ে এবং ফিলিস্তিন।

দক্ষিণ আফ্রিকা ‘দ্য হেগ গ্রুপ’-এর সহসভাপতি হিসেবে সম্মেলনে ইসরায়েলের মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে কূটনৈতিক ও আইনি সহায়তা প্রদানে অগ্রণী ভূমিকা পালন করবে।

সম্মেলনে উপস্থিত থাকবেন জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক বিশেষ প্রতিনিধি ফ্রান্সেসকা আলবানিস, জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক প্রধান কর্মকর্তা ফিলিপে লাজ্জারিনি, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনস্থ মানবাধিকার বিষয়ক বিশেষ কর্মকর্তা তলালেং মোফোকেং-সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার উচ্চপর্যায়ের প্রতিনিধি।

দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক মন্ত্রী রোল্যান্ড লামোলা বলেন, “এই সম্মেলনের মাধ্যমে বিশ্ববাসীকে বার্তা দেওয়া হবে-কোনো দেশ আইনের ঊর্ধ্বে নয় এবং কোনো অপরাধই জবাবদিহিতার বাইরে থাকতে পারে না।”

উল্লেখ্য, ‘দ্য হেগ গ্রুপ’ গঠিত হয় ২০২৪ সালের ৩১ জানুয়ারি, নেদারল্যান্ডসে। প্রতিষ্ঠাতা সদস্য দেশগুলো হলো-বলিভিয়া, কলম্বিয়া, কিউবা, হন্ডুরাস, মালয়েশিয়া, নামিবিয়া, সেনেগাল ও দক্ষিণ আফ্রিকা। এই গ্রুপের মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনা।

সূত্র: দ্য মিডল ইস্ট আই

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়াকে ধারণ করতে হবে: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্মৃতিচারণ করে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়াকে ধারণ করতে হবে। তিনি বলেন,

গণমাধ্যমের গতিমুখ হবে তরুণদের পক্ষে

রাজনীতির দৃষ্টিকাড়া আদর্শের বয়ান আর বড় বড় রাজনীতিকদের নিয়ে ফ্যান্টাসি চর্চার বদলে তরুণদের স্বপ্নের দিকে ফিরতে হবে গণমাধ্যমকে। নতুন প্রজন্মের আশা-আকাঙ্ক্ষা বুঝে উঠতে হবে। তাদের

নারীদের যারা অবমাননা করে, নারী সমাজ তাদের পক্ষে থাকতে পারে না: সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নারীদেরকে যারা অবমাননা করে, নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক সেটা যারা

নতুন ব্যবসায় যোগ দিলেন মেসি

অনলাইন ডেস্ক: জীবনের বেশির ভাগ সময় স্পেনে কাটিয়েছেন লিওনেল মেসি। সেখানেই এবার আবাসন ব্যবসা গড়ে তুলতে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। মেসির মালিকানাধীন একটি রিয়েল এস্টেট

আবার নতুন কোনো ট্র্যাপে পড়ে যাচ্ছি কিনা, মঈন খানের প্রশ্ন

স্টাফ রিপোর্টার: আমরা ভয় হচ্ছে, আমরা আবার নতুন কোনো ট্র্যাপে পড়ে যাচ্ছি কিনা এমন প্রশ্ন রেখেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি

আবিদ আমার ছোট ভাই, তার কথায় মাইন্ড করিনি

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন