ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনা ধ্বংস করা কঠিন

অনলাইন ডেস্ক: জাতিসংঘের পরমাণু বিষয়ক সাবেক পরিদর্শক ডেভিড অলব্রাইট বলেছেন, ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ফর্দো ধ্বংস করা কঠিন। এই স্থাপনাটি মাটির অন্তত ৮০ মিটার বা ২৬২ ফুট গভীরে অবস্থিত। বুধবার সংবাদমাধ্যম ফিনান্সিয়াল এক্সপ্রেস এক প্রতিবেদনে একথা জানায়।

বিবিসি রেডিও ফাইভের সাথে আলাপকালে তিনি জানান, ইরাকে তাদের কাজের অভিজ্ঞতা আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার আন্তর্জাতিক পরিদর্শন কার্যক্রমের জন্য সহায়ক হয়েছে। বিশেষ করে গোপন কর্মসূচিগুলো পরিদর্শনের উপায় বের করার ক্ষেত্রে এটি সহায়তা করেছে।

অলব্রাইট ওয়াশিংটনভিত্তিক ইনস্টিটিউট ফর সাইন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির প্রতিষ্ঠাতা।

তার মতে, ‘এখন যেখানে ইসরাইল হামলা করছে, আমি বিশ্বাস করি ইসরাইল ওই স্থাপনা দীর্ঘসময়ের জন্য বন্ধ করাতে পারে। আর যুক্তরাষ্ট্র এটি পুরোপুরি ধ্বংস করতে পারে।’

অ্যালব্রাইট ইরানের পারমাণবিক স্থাপনা ফর্দোকে অন্যতম প্রধান শক্তিশালী পারমাণবিক স্থাপনাগুলোর মধ্যে একটি। তিনি বলেন, এটি একমাত্র স্থাপনা নয় এবং তাই এটিকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া উচিত নয়।

ফর্দো প্রাথমিকভাবে ২০০০-এর দশকের গোড়ার দিকে ইরানের ক্র্যাশ পারমাণবিক অস্ত্র কর্মসূচির সময় তৈরি করা হয়েছিল।

ইরান ফর্দো পারমাণবিক স্থাপনা তৈরি করেছে দেশটি পরমাণু কর্মসূচির অংশ হিসেবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের জন্মদিন আজ

অনলাইন ডেস্ক: দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলবিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জন্মদিন আজ শনিবার (২৮ জুন)। ১৯৪০ সালের এই দিনে চট্টগ্রাম জেলার হাটহাজারী

আ. লীগকে বাদ দিয়ে ইনক্লুসিভ ইলেকশন হতে পারে না: বদিউর রহমান

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগকে বাদ দিয়ে যে ইলেকশন হচ্ছে, এটা ইনক্লুসিভ ইলেকশন (অন্তর্ভুক্তিমূলক নির্বাচন) হতে পারে না বলে মন্তব্য করেছেন সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের

শাহজাদপুরে সুদ ব্যবসায়ীর ফাঁদে কৃষক, মিথ্যা মামলায় দিশেহারা

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের শাহজাদপুরে সুদ ব্যবসায়ীর দায়ের করা মামলায় দিশেহারা হয়ে পড়েছেন শরিফুল ইসলাম নামের এক দরিদ্র কৃষক। ন্যায়বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন তিনি। আতঙ্কে

আমিরের অ্যাকাউন্ট হ্যাককারীর জামিন, সংক্ষুব্ধ জামায়াতের আইনজীবীরা

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর আমিরের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন বঙ্গভবনের আইটি শাখার সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৩

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি ও নারীর শ্লীলতাহানির ঘটনায় ডাকাতদলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ মে) দুপুরে টাঙ্গাইলের পুলিশ

ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত আমরা পাশে থাকব: রফিকুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিন প্রশ্নে সারা বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, ফিলিস্তিন যতদিন