ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের দুই সেনা নিহত

অনলাইন ডেস্ক: ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের দুই সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। রোববার (১ মার্চ) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

আইডিএফের মুখপাত্র এফি ডিফ্রিন এক ব্রিফিংয়ে বলেন, ইসরায়েলের বিস্তৃত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও তা পুরোপুরি নির্ভুল নয়। তিনি হামলার সময় নাগরিকদের কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানান।

ডিফ্রিন আরও জানান, ইসরায়েলি বাহিনী ইরানের প্রতিরক্ষা অবকাঠামোতে উল্লেখযোগ্য ক্ষতি সাধন করেছে। তিনি বলেন, নির্ধারিত সামরিক লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে অভিযান অব্যাহত রাখা হবে।

এদিকে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানে আক্রমণ শুরুর পর থেকে ৪৫৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ৮৬ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ফেসবুকে ভিত্তিহীন তথ্য দেয়ায় যুব:দল,স্বেচ্ছা:দ এর প্রতিবাদ 

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নীল সীমান্ত নামের ফেক প্রোফাইলে চৌহালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন টাইগার, যুবদলের সভাপতি আরমান হোসেন

সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের তাড়াশে যৌতুকের জন্য স্ত্রীকে গলায় ওড়না পেচিয়ে হত্যার দায়ে স্বামী মতিউর রহমান খদগীর ওরফে আব্দুল মতিনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত।  একই

ডাকসুর ভোটগ্রহণ শুরু, সবার উপস্থিতিতে ব্যালট বাক্স সিলগালা 

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ৩৮তম নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। এর আগে সবার উপস্থিতিতে ব্যালট বাক্স

ভারতে বাংলাদেশি পণ্য বয়কটের ডাক দিলীপ ঘোষের

অনলাইন ডেস্ক: বাংলাদেশি পণ্য বয়কটের ডাক দিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রাক্তন সভাপতি এবং সংসদ সদস্য দিলীপ ঘোষ। ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি বাংলাদেশি সকল

গোপালগঞ্জে দফায় দফায় সংঘর্ষ-গুলি, নিহত ৪

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের পৌর পার্কে বুধবার এনসিপির সমাবেশের আগে হামলা চালিয়ে মঞ্চের চেয়ার ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে

সিরাজগঞ্জে ওয়ার্ড সভা অনুষ্ঠিত

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগণের অংশগ্রহণে বুধবার (২৩জুলাই) বিকেলে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়