ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ৬৮ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ৭৪

অনলাইন ডেস্ক: ইয়েমেন উপকূলে শরণার্থী ও অভিবাসীদের বহনকারী একটি নৌকাডুবিতে অন্তত ৬৮ জন আফ্রিকান অভিবাসীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ৭৪ জনের বেশি।

জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) রোববার জানিয়েছে, দেড় শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি ইয়েমেনের আবিয়ান প্রদেশের উপকূলে ডুবে যায়। নৌকাটিতে থাকা ১৫৪ যাত্রীর সবাই ইথিওপীয় নাগরিক বলে জানিয়েছে সংস্থাটি।

আইওএম-এর ইয়েমেন শাখার প্রধান আবদুসাত্তার এসোয়েভ বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, দুর্ঘটনার পর ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। খানফার জেলার উপকূলে ভেসে এসেছে ৫৪ জনের মরদেহ, অন্য ১৪ জনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

জাঞ্জিবার শহরের স্বাস্থ্য বিভাগের পরিচালক আবদুল কাদের বাজামিল জানিয়েছেন, শহরের শাকরা এলাকায় নিহতদের দাফনের প্রস্তুতি চলছে। উদ্ধার তৎপরতা এখনও চলছে, যদিও প্রতিকূল আবহাওয়া উদ্ধারকারীদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

হর্ন অব আফ্রিকা থেকে ইয়েমেন হয়ে উপসাগরীয় দেশগুলোতে পাড়ি জমানোর এই সমুদ্রপথ দীর্ঘদিন ধরে অভিবাসীদের জন্য একটি সাধারণ রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবেই পরিচিত।

২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরুর পর এই রুটে অভিবাসনের প্রবণতা আরও বেড়ে যায়। যদিও ২০২২ সালে হুথি বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর একটি যুদ্ধবিরতি কার্যকর হলে সহিংসতা কিছুটা কমে আসে।

আইওএম-এর তথ্যমতে, সোমালিয়া ও ইথিওপিয়ার মতো সংঘাতপীড়িত দেশ থেকে অনেক মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই রুটে যাত্রা করে থাকেন। অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকায় লোহিত সাগর পার হওয়ার সময় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে।

সূত্র: আল জাজিরা

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, দেড় হাজার মানুষকে চিকিৎসা সেবা প্রদান

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক উদ্যোগের অংশ হিসেবে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেছে বগুড়া সেনানিবাসের ১১ পদাতিক ডিভিশনের ৪০ ফিল্ড রেজিমেন্ট

এনায়েতপুরে সড়ক সংস্কারে দাবিতে মানববন্ধন 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের এনায়েতপুর হাই স্কুল থেকে মেঘুল্লার সোলাকুড়া মসজিদ বাইপাস সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে ফুটানি

রাষ্ট্রপতির থেকে জুলাইয়ের সার্টিফিকেট নেওয়ার চাইতে বিষ খেয়ে মরে যাওয়া ভালো: হাসনাত

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের থেকে জুলাইয়ের সার্টিফিকেট নেওয়ার থেকে আমাদের সবার বিষ খেয়ে মরে

প্রয়াত সাংসদ জাফরুল ইসলামের কনিষ্টপুত্র মিশকাতুল ইসলাম’র মালয়েশিয়ায় আগমনে প্রবাসীদের সংবর্ধনা

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীর সাবেক সাংসদ ও গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী প্রয়াত আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর সুযোগ্য

শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়াল ভারত

ঠিকানা টিভি ডট প্রেস: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করল ভারত। মঙ্গলবার বাংলাদেশে যখন শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল হয়েছে ঠিক সেসময়ই

আরব বিশ্বে ১ মার্চ শুরু হচ্ছে রমজান

ঠিকানা টিভি ডট প্রেস: আরব বিশ্বে পবিত্র রমজান মাস আগামী ১ মার্চ শুরু হতে পারে। আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র এ তথ্য জানায়। সংস্থাটির পরিচালক মোহাম্মদ