ইয়েমেনে ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড ১৬ জুলাই কার্যকর হতে যাচ্ছে

অনলাইন ডেস্ক: ইয়েমেনে এক নাগরিককে হত্যার দায়ে ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে। আগামী ১৬ জুলাই তার মৃত্যুদণ্ড কার্যকর করার তারিখ নির্ধারণ করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

কেরালার বাসিন্দা প্রিয়া ২০০৮ সালে নার্স হিসেবে ইয়েমেনে পাড়ি জমান এবং কয়েকটি হাসপাতালে চাকরি করার পর নিজেই একটি ক্লিনিক পরিচালনা শুরু করেন। ইয়েমেনি আইনের অধীনে বিদেশিদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে স্থানীয় অংশীদারের প্রয়োজন হয়, যার ধারাবাহিকতায় ২০১৪ সালে তিনি তালাল আবদো মাহদি নামে এক ইয়েমেনি নাগরিকের সঙ্গে যোগাযোগ করেন।

পরবর্তীতে ওই অংশীদারের সঙ্গে প্রিয়ার সম্পর্কের অবনতি ঘটে এবং প্রিয়া তার বিরুদ্ধে অভিযোগ করেন। এ নিয়ে ২০১৬ সালে মাহদি গ্রেপ্তার হলেও তিনি পরবর্তীতে জামিনে মুক্ত হন। এরপরও তিনি প্রিয়াকে ভয়ভীতি ও হুমকি দিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ প্রিয়া পরিবারের।

প্রিয়ার পরিবারের দাবি, মাহদির হুমকি থেকে রক্ষা পেতে এবং জব্দ থাকা নিজের পাসপোর্ট উদ্ধারের উদ্দেশ্যে প্রিয়া তাকে ঘুমের ওষুধ ইনজেকশন দেন। কিন্তু অতিরিক্ত মাত্রার কারণে মাহদির মৃত্যু ঘটে। দেশ ছেড়ে পালানোর চেষ্টাকালে প্রিয়াকে গ্রেপ্তার করা হয় এবং ২০১৮ সালে তাকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে বিচারিক আদালত। পরবর্তীতে ইয়েমেনের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ২০২৩ সালের নভেম্বরে মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখে।

উল্লেখ্য, ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল-আলিমি ইতোমধ্যে তার মৃত্যুদণ্ড অনুমোদন দিয়েছেন। ভারতের বিভিন্ন মানবাধিকার সংগঠন ও কেরালা রাজ্য সরকার প্রিয়ার প্রাণভিক্ষার জন্য চেষ্টা চালিয়ে গেলেও এখনও কার্যকর কোনো অগ্রগতি হয়নি।

সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মেজর সিনহা হত্যা মামলার আপিল শুনানি শুরু বুধবার থেকে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের অন্যতম আলোচিত হত্যা মামলা-সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শুরু হচ্ছে আগামী বুধবার

বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের প্রায় ৮০০ সামরিক ঘাঁটি

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের প্রায় ৮০টি দেশে যুক্তরাষ্ট্রের প্রায় ৮০০টি সামরিক ঘাঁটি রয়েছে। এসব ঘাঁটি পরিচালনার জন্য প্রতি বছর প্রায় ১৫৬ বিলিয়ন ডলার ব্যয় হয়। ইরাকে

থালাপতি বিজয়কে টানা ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আন্তর্জাতিক ডেস্ক: তামিলনাড়ুর করুর জেলার ভয়াবহ পদদলিতকাণ্ডের তদন্তে অভিনেতা ও তামিলাগা ভেত্ত্রি কাজাগাম (টিভিকে)-এর প্রধান থালাপতি বিজয়কে টানা প্রায় ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল সেন্ট্রাল ব্যুরো

৩ থেকে এখন ৬ শতাংশের কাছাকাছি ব্যাংক স্প্রেড

কিছু ব্যাংকের মুনাফা বাড়লেও উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত সুদ বৃদ্ধির চাপে বাড়ছে খেলাপি ঋণ ঠিকানা টিভি ডট প্রেস: সুদহার বাজারভিত্তিক করার পর থেকেই দেশে ব্যাংক খাতের স্প্রেড

কুমারখালীতে আজও খোলা হয়নি সেই ইউনিয়ন পরিষদ, ভোগান্তি চরমে

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: ঘড়ির কাটায় সকাল ১১টা। টাঙানো হয়নি পতাকা। প্রধান ফটকে ঝুলছে তালা। আসেনি চেয়ারম্যান, সচিব বা মেম্বরদের কেউ। কয়েকজন গ্রামপুলিশ বসে আছেন। আর

মিল্ক ভিটায় ভেজাল দুধ সরবরাহ: পাবনায় দম্পতির কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক: পাবনার ফরিদপুর উপজেলায় ডিটারজেন্ট, তেল, সোডা ও হাইড্রোজেন পার-অক্সাইড মিশিয়ে ভেজাল দুধ তৈরি ও রাষ্ট্রায়ত্ত দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান মিল্ক ভিটায় সরবরাহের অভিযোগে এক