ইনসাফের ভিত্তিতে সংসদ পরিচালিত হলে দেশেও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব: বিরোধীদলীয় নেতা

নিজস্ব প্রতিবেদক জাতীয় সংসদকে ইনসাফের ভিত্তিতে পরিচালনা করা গেলে দেশেও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও শফিকুর রহমান। তিনি বলেন, সংসদ যদি ন্যায় ও নিরপেক্ষতার সঙ্গে পরিচালিত হয়, তবে তার ইতিবাচক প্রভাব রাষ্ট্রের সর্বস্তরে পড়বে।

রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধিবেশনের শুরুতে বক্তব্য রাখতে গিয়ে নবনিযুক্ত ডেপুটি স্পিকার কায়সার কামাল-কে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানান বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, ডেপুটি স্পিকার তার বক্তব্যে পবিত্র কোরআনের আয়াত ও ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক-এর শাসনামলের একটি দৃষ্টান্ত তুলে ধরেছেন, যা প্রশংসনীয়।

ডেপুটি স্পিকারের নিরপেক্ষতা ও ন্যায়বিচারের প্রতিশ্রুতির প্রশংসা করে তিনি বলেন, দেশের জনগণ সংসদের কাছে এমন আচরণই প্রত্যাশা করে। সংসদ যেন দেশের সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এবং এখান থেকেই ন্যায়বিচারের বার্তা ছড়িয়ে পড়ে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

ডেপুটি স্পিকারের দায়িত্ব পালনে বিরোধী দলের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, যৌক্তিক ও সংগত সব পদক্ষেপে বিরোধী দল পাশে থাকবে। পাশাপাশি দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ভুল হলে তা সংশোধনে সহযোগিতা করার প্রতিশ্রুতিও দেন তিনি।

বক্তব্যের শেষাংশে বিরোধীদলীয় নেতা আশা প্রকাশ করেন, সংসদ যদি ইনসাফের ভিত্তিতে পরিচালিত হয়, তবে দেশেও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব হবে। তিনি ডেপুটি স্পিকারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

বিরোধীদলীয় নেতার বক্তব্য শেষে অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার কায়সার কামাল তাকে ধন্যবাদ জানান।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি: মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি ও নারীর প্রতি সহিংসতা বন্ধে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সরকারের প্রতি আহবান জানিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ইসরাইলি হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের প্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। শুক্রবার ভোরে তেহরানের উত্তর-পূর্বাঞ্চলের আশপাশের সামরিক স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এতে

৮০ কোটি টাকার অবৈধ সম্পদ: স্ত্রীসহ তাপসের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক: প্রায় ৮০ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন

রাতে ঘুমিয়ে ছিলাম, সকালে উঠে দেখলাম সারারাত গুজব চলেছে: নাসীরুদ্দিন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের বিষয়ে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমি রাতে ঘুমিয়ে ছিলাম। সকালে উঠে দেখলাম সারারাত গুজব চলেছে।

১২ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক: দেশের ১২টি জেলার ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট

টাঙ্গাইলে যৌনপল্লীতে অগ্নিকাণ্ডে ২২ ঘর ভস্মীভূত 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল শহরের কান্দাপাড়ার যৌনপল্লীতে শনিবার (২৮ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে অগ্নিকাণ্ডে যৌনকর্মীদের ১২টি ঘর ও সেখানে অবস্থিত ১০টি দোকান ভস্মীভূত