আহত হাজারো ফিলিস্তিনি চিকিৎসার জন্য আসছে বাংলাদেশে

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনে ইসরাইলের নিষ্ঠুর হামলার ফলে আহত হাজারো ফিলিস্তিনি নাগরিক চিকিৎসার জন্য বাংলাদেশে আসবে। বাংলাদেশের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামী এবং অন্যান্য সংস্থাগুলোর যৌথ উদ্যোগে, প্রাথমিকভাবে ১,০০০ ফিলিস্তিনি আহত নাগরিককে বাংলাদেশে এনে চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। ভবিষ্যতে এই সংখ্যা আরও ২,০০০-এ পৌঁছাতে পারে বলে জানানো হয়েছে।

এ বিষয়ে আল মারকাজুল ইসলামী জানায়, ফিলিস্তিনের আহতদের মধ্যে অনেকেই গুরুতর আহত, যারা পা, হাত হারিয়েছে কিংবা শারীরিকভাবে অত্যন্ত ক্ষতিগ্রস্ত। এ ছাড়া বহু মা-বোন বিধবা হয়েছেন, অনেক শিশু এতিম হয়ে গেছে। এসব আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য বাংলাদেশে আনার উদ্যোগটি একটি মানবিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।’

বাংলাদেশের উদারতার কথা তুলে ধরে আল মারকাজুল ইসলামী ও অন্যান্য সংগঠনের সদস্যরা জানিয়েছেন, বাংলাদেশে চিকিৎসার জন্য আসা ফিলিস্তিনি নাগরিকদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন হলে, এটি বিশ্বদরবারে বাংলাদেশের ভাবমূর্তি উন্নত করবে এবং দেশের চিকিৎসা সেবার মানের প্রতি নতুন ধারণা সৃষ্টি করবে।

তারা আরও জানান, আল্লাহর রহমতে এবং সরকারের সহায়তায় এই উদ্যোগ সফল হবে এবং ফিলিস্তিনের আহত নাগরিকদের চিকিৎসা, প্রশিক্ষণ এবং পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তীতে, তাদের নিজ দেশে ফিরিয়ে পাঠানোর প্রস্তুতি নেওয়া হবে।’

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঢাবি ক্যাম্পাসে গাছে ঝুলন্ত লাশের পরিচয় মিলেছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণিত বিভাগের পাশের ফুটপাতে মেহগনি গাছের চূড়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মৃত ব্যক্তির পরিচয় মিলেছে। আজ সোমবার (২২ জানুয়ারি)

নির্বাচনকালীন তিন মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকার চায় বিএনপি: সালাহউদ্দিন আহমেদ

ডেস্ক রিপোর্ট: জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি), আইন প্রণয়নে একমত নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। রুটিন কাজ পরিচালনার জন্য নির্বাচনকালীন তিন মাসের তত্ত্বাবধায়ক সরকার চায় দলটি।

রায়গঞ্জে ধানগড়া গোলচত্বরের যানজট নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ধানগড়া গোলচত্বর এলাকায় যান চলাচল ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে নতুন নির্দেশনা দিয়েছে উপজেলা ও পৌর প্রশাসন। সহকারী কমিশনার

ইরানি হামলার পর দুবাইয়ে সম্পদ রাখা বাংলাদেশীদের মধ্যে উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক: ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে দুবাইয়ের বিলাসবহুল

আমার মায়ের কিছু হবে না, ভারত তাকে নিরাপত্তা দিচ্ছে: জয়

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ফাঁসির রায় দেবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। একই সঙ্গে স্বস্তি প্রকাশ

রায়গঞ্জে আন্তর্জাতিক  সাক্ষরতা দিবস পালিত 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে উৎযাপিত হয়েছে। সোমবার বিকেলে সিডিপির ঘুড়কা কার্যালয়ে