আলীকদমে বন্ধুর গুলিতে প্রাণ গেল পর্যটক ত্বহার

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের আলীকদম উপজেলায় স্থানীয়ভাবে তৈরি একনলা গাদাবন্দুক থেকে বের হওয়া গুলিতে ত্বহা বিন আমীন (২৪) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। অসাবধানতাবশত বন্ধুর গুলিতেই প্রাণ হারান তিনি। নিহত ত্বহা ঢাকার সাইনবোর্ড এলাকার মো. আলামিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৯ জুলাই ত্বহা তার চার বন্ধু—সাইফুল ইসলাম তামিম, মিরাজ, মীর মাহদী হাসান নাবিল ও মিনহাজকে সঙ্গে নিয়ে আলীকদমে ঘুরতে আসেন। তারা মাতামুহুরী রিজার্ভ এলাকার কুরুকপাতা ইউনিয়নের দরি পাড়া হয়ে ইন্দু-সিন্দু ঘুরে চাল্লাতলী পাড়া যাওয়ার পথে তরনী পাড়া এলাকার একটি জুমঘরে রাতযাপন করেন।

২১ জুলাই সকালে ওই জুমঘরে থাকা স্থানীয়ভাবে তৈরি একনলা গাদাবন্দুকটি নিয়ে ছবি তুলছিলেন তারা। এ সময় ত্বহার বন্ধু মীর মাহদী হাসান নাবিল অসাবধানতাবশত বন্দুকটির ট্রিগারে চাপ দিলে গুলি ছুটে ত্বহার বুকে লাগে। ঘটনাস্থলেই তিনি মারা যান।

পরে স্থানীয়দের সহায়তায় মরদেহটি মাতামুহুরী নদীর চরে নামিয়ে আনা হয়। খবর পেয়ে আলীকদম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আলীকদম থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন জানান, ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রোর মাধ্যমে তারা খবর পান। নিহতের সঙ্গে থাকা চার বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে গাদাবন্দুকটিও জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হাসিনার রায় ঘিরে আওয়ামী লীগের বিক্ষিপ্ত নাশকতা

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজন নেতার মামলার রায়কে কেন্দ্র করে দেশের কয়ের জায়গায় বিক্ষিপ্ত নাশকতা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা।

সৌদির তাইফের গভর্নরের সঙ্গে জেদ্দার কনসাল জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের তাইফ প্রদেশের গভর্নর প্রিন্স সৌদ বিন নাহার বিন আব্দুল আজিজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মিয়া মো.

মধ্যরাতে বুলডোজার দিয়ে ছাত্রলীগের কার্যালয় গুঁড়িয়ে দিল শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার কার্যালয় গুঁড়িয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শহীদ শামসুল হক হলের কিছু শিক্ষার্থী। শুক্রবার দিবাগত রাত ১টার

সাপের কামড়ে প্রাণ গেল ৩ গৃহবধূর

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৃথক এলাকায় সাপের কামড়ে তিন গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ও রোববার (১৪ সেপ্টেম্বর) উপজেলার শিবনগর ইউনিয়ন ও কাজিহাল

সিরাজগঞ্জের ফ্রিল্যান্সিং প্রকল্প ঘুরে দেখলেন এনপিডিএ প্রশিক্ষক

সিরাজগঞ্জ প্রতিনিধি: শিক্ষিত বেকার যুবকদের দক্ষ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে বাংলাদেশ সরকারের উদ্যোগে পরিচালিত “দেশের ৪৮ জেলায় শিক্ষিত যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচি”-এর আওতায় সিরাজগঞ্জে চলমান প্রশিক্ষণ

তিব্বতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১২৬

অনলাইন ডেস্ক: চীনের তিব্বত অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১২৬ জনে পৌঁছেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে ৬ দশমিক ৮ মাত্রায় ভূমিকম্পটি আঘাত হানে,