আরাকান আর্মির কাছে বন্দি ১০৪ জেলে

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি ২২৮ জন জেলেকে ধরে নিয়ে গিয়েছিল। এর মধ্যে বিজিবির উদ্যোগে এখন পর্যন্ত ১২৪ জনকে ফেরত আনা সম্ভব হয়েছে। বাকি ১০৪ জেলে এখনও ফেরার অপেক্ষায় আছেন। তাদের মধ্যে ৯৫ জন বাংলাদেশি এবং ১৩৩ জন রোহিঙ্গা।

রামু সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানান কক্সবাজার রিজিয়নে আয়োজিত এক মতবিনিময় সভায়। তিনি বলেন, মিয়ানমারের আরাকান আর্মি সরাসরি টেকনাফ সীমান্তে মাদক পাচারে জড়িত। এ কাজে তারা রোহিঙ্গা ও দেশীয় সিন্ডিকেটগুলোকেও ব্যবহার করছে। নাফ নদ ও উপকূলীয় দুটি পথ দিয়েই মূলত মাদক আসছে।

কর্নেল মহিউদ্দিন জানান, বাংলাদেশ থেকে নিত্যপণ্য যাচ্ছে মিয়ানমারে, আর সেখান থেকে আসছে ইয়াবা, আইসসহ মাদক ও অবৈধ অস্ত্র। নৌবাহিনী ও কোস্টগার্ডের সঙ্গে সমন্বয় করে মাদক প্রতিরোধ অভিযান চালানো হচ্ছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত সীমান্ত এলাকায় ২৩টি মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, আরাকান আর্মি বৈধ কর্তৃপক্ষ নয়, তাই তাদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার সুযোগ নেই। নন-অফিসিয়াল যোগাযোগের মাধ্যমেই আটক জেলেদের ফেরত আনার চেষ্টা চলছে। মাদক নির্মূলে বিজিবির অভিযান অব্যাহত থাকবে, তবে স্থায়ী সমাধানে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।

গত ১৫ জুলাই থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বিজিবি ঝুঁকিপূর্ণ ১৪৭টি অভিযান চালায়। এসব অভিযানে ২৮ লাখ ইয়াবা, ৮১৬ গ্রাম আইস, ৩৬৫ লিটার বাংলা মদসহ বিপুল পরিমাণ মাদক জব্দ হয়। আটক করা হয় ১৮৮ জনকে। একই সময়ে চোরাচালানের ২২৬টি বার্মিজ গরুসহ বিভিন্ন পণ্যও জব্দ করা হয়েছে।

পশ্চিমবঙ্গে আটক ১৯ বাংলাদেশি মৎস্যজীবী

অন্যদিকে, আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের অভিযোগে ১৯ বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করেছে বিএসএফ। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আওতাধীন খিরোদখালি এলাকা থেকে তাদের ট্রলার, মাছ ও জাল জব্দ করা হয়।

জানা গেছে, প্রায় ১০-১২ দিন আগে তারা ভোলা থেকে মাছ ধরতে সমুদ্রে যান। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে পথ হারিয়ে গত শুক্রবার রাতে ভারতীয় সীমানায় ঢুকে পড়েন। এরপর বিএসএফ তাদের আটক করে এবং দুই দিনের জিজ্ঞাসাবাদের পর রবিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন কোস্টাল থানার হাতে তুলে দেয়।

ভোলার বাসিন্দা আটক জেলেরা জানিয়েছেন, পথ হারিয়ে ভুলবশত ভারতীয় সীমানায় প্রবেশ করায় তাদের আটক করা হয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সংবর্ধনায় কেবল তারেক রহমান বক্তব্য দেবেন, সৃষ্ট অসুবিধার জন্য ক্ষমা চাইলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের কারণে সৃষ্ট অসুবিধার জন্য নগরবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেছে

ইতালির লাম্পেদুসায় নৌকাডুবি, শিশুসহ নিহত অন্তত ২২ অভিবাসী

অনলাইন ডেস্ক: ভূমধ্যসাগরে ইতালির লাম্পেদুসা উপকূলে নৌকা ডুবিতে অন্তত ২২ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে শিশু ও নবজাতকও রয়েছে। এ দুর্ঘটনায় প্রায় ৬০ জনকে

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জাল ভোটের চেষ্টায় যুবকের দুই বছরের কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে রুবেল হোসেন (২০) নামের এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

খালেদা জিয়ার রোগমুক্তিতে টাঙ্গাইলে খতমে কুরআন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনায় টাঙ্গাইলের খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) বিকালে টাঙ্গাইল

বিএনপি জাতীয় পার্টির দায়িত্ব নেবে কেন, আপনারা কারা?: জাপা মহাসচিবকে রিজভী

ডেস্ক রিপোর্ট: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কে রাজনীতি করবে, না করবে এটা আইনের ব্যাপার, সরকারের ব্যাপার। বিএনপি কোথাও কোনো মব

সরকারি এলপিজির দাম ১২৩৫ টাকা করার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড ১২ দশমিক ৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা থেকে বাড়িয়ে ১২৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম