আরমান গেষ্ট হাউসে ভাংচুর-লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় অভিযোগ দায়ের 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ শহরের আরমান গেষ্ট হাউসে ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে ইসমাইল হোসেন গংদের বিরুদ্ধে। এ ঘটনায় সাহাদত হোসেন বাদী হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।

গত ২২ ফেব্রুয়ারী দুপুরে শহরের নিউ ঢাকা রোড (ট্রাক শ্রমিক অফিসের পার্শ্বে) আরমান গেষ্ট হাউসে এ ঘটনা ঘটে। সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, গত ২৭ নভেম্বর ২০২১ সালে নিউ ঢাকা রোড (ট্রাক শ্রমিক অফিসের পার্শ্বে) জায়গায় ৫ বছর মেয়াদে ভাড়া নেয়। সেখানে তার অর্ধেক ঘর ছিল। সেখানে দোতালা ঘর তৈরী করে তাতে আরমান গেষ্ট হাউস নামক আবাসিক হোটেল দিয়ে ব্যবসা করে আসছে। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ইসমাইল হোসেন উক্ত জায়গা ছাড়িয়া দিতে বলে। এতে অসম্মতি জানাইলে ইসমাইল হোসেন ক্ষিপ্ত হয়। এরই একপর্যায়ে গত ২২ ফেব্রুয়ারী পুলিশ সাহাদত হোসেনকে অন্য ঘটনা সংক্রান্তে গ্রেফতার করে। পরে পুলিশ আমার আবাসিক হোটেলে তারা লাগিয়ে দেয়। সেই তালা ভেঙ্গে ঐ দিন দুপুরের দিকে আরমান গেষ্ট হাউসে গিয়ে পৌর এলাকার মালশাপাড়া জাইলাপাড়ার মো. তামিম. উত্তর সারটিয়া গ্রামের মৃত জমশের আলী ছেলে ইসমাইল হোসেনসহ অজ্ঞাত ১২/১৫ জন হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে আগুন ধরিয়ে দেয়।

অভিযোগকারী সাহাদত হোসেন বলেন, ইসমাইল হোসেন গংরা আমার আবাসিক হোটেলে আমার রুমের দরজার তালা ভেঙ্গে ভিতরে ডুকে রুমের পার্টেক্স এর বাক্সের তালা ভেঙ্গে বাক্সে রক্ষিত নগদ ৩ লক্ষ ৪০ হাজার টাকা, ৩ ভরি স্বর্ণের গহনা, ১৪ ভরি রুপার গহনা, একটি বড় মাটির ব্যাংকে রক্ষিত অনুমানিক ২ লক্ষ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

তিনি আরো বলেন, আবাসিক হোটেলের সকল রুমের দরজার তালা ভাঙ্গিয়া আসবাবপত্র, লেপ তোষক ইত্যাদি যাবতীয় মালামাল ভাংচুর করে রাস্তার উপর নিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে আমার আবাসিক হোটেলের যাবতীয় আসবাবপত্র ও মালামাল ভাংচুর ও আগুন ধরিয়ে দেওয়ায় প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে। পরবর্তীতে আমি কোর্ট থেকে জামিনে মুক্ত হয়ে স্থানীয়দের নিকট থেকে ঘটনা বিস্তারিত জানতে পারি। পরে আমি এ বিষয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের অবগত করে সদর থানায় এক মামলা দায়ের করি। বর্তমানে আমার হোটেলে ইসমাইল হোসেন তালা লাগিয়ে রেখেছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আফগানিস্তানে ভূমিকম্পে ২৫০ ছাড়াল মৃতের সংখ্যা, ব্যাপক ক্ষয়ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভূমিকম্পে নিহত হয়েছেন ২৫০ জনের বেশি মানুষ। আহত হয়েছেন কমপক্ষে ৫০০ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সিরাজগঞ্জে ৪৩ কেজি গাঁজা ও পিকআপসহ ৩ মাদক কারবারি আটক  

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে ৪৩ কেজি গাঁজা, একটি পিকআপসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে। শনিবার (৬ ডিসেম্বর) ভোরে

জানুয়ারিতে এলো ৩১৭ কোটি ডলার: রেমিট্যান্সে দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি রেমিট্যান্স বা প্রবাসী আয়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। সদ্য বিদায়ী জানুয়ারি মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩১৭ কোটি (৩.১৭ বিলিয়ন) মার্কিন

ইন্টারপোলের মাধ্যমে সায়মা ওয়াজেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ

অনলাইন ডেস্ক: প্লট বরাদ্দ দুর্নীতির মামলায় ক্ষমতাচ্যুত স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।’ আজ

সিরাজগঞ্জ–৬ আসনে প্রফেসর ড. এম এ মুহিতের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ–৬ (শাহজাদপুর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রফেসর ডক্টর এম এ মুহিতের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলীয় নেতাকর্মীরা।

চোর মুক্ত দেশ গড়তে হাত পাখার বিকল্প নেই -মুফতী শেখ নুরুন নাবী

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা শাখার উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গাড়ামাসী সরকারি প্রাথমিক