আয়নাঘর পরিদর্শন শেষে যা বললেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: শান্তিতে নোবেলজয়ী ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আইয়ামে জাহেলিয়াত বলে একটা কথা আছে, গত সরকার (আওয়ামী লীগ সরকার) আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে সর্বক্ষেত্রে, এটা (আয়নাঘর) তার একটা নমুনা।

ড. মুহাম্মদ ইউনূস আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) ‘আয়নাঘর’ নামে পরিচিত যৌথবাহিনীর বন্দিশালা পরিদর্শন করছেন। এ সময়ে তার সঙ্গে স্থানীয় ও বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরাও ছিলেন। উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য ও ভুক্তভোগীরাও সাথে ছিলেন।

আয়নাঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রধান উপদেষ্টা। গোপন বন্দীশালাগুলো আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, আপনারা সবাই সঙ্গে ছিলেন, কাজেই আমার নতুন করে কিছু বলতে হবে না। এটার বর্ণনা যদি বলতে হয়, তাহলে বলব এটা বীভৎস দৃশ্য। নৃশংস অবস্থা, অতীতে এখানে যেসব অবস্থা হয়েছে। যতটা শুনি অবিশ্বাস্য মনে হয়। এটা কি আমাদেরই জগৎ, আমাদেরই সমাজ? যারা এর (গুম) শিকার হয়েছে, তারা আমাদের সঙ্গে আছেন, তাদের মুখ থেকে শুনলাম কী হয়েছে তাদের সঙ্গে, কোনেও ব্যাখ্যা নেই এর। কোনও ব্যাখ্যা থাকলে মানুষ বুঝে এর কোনও কারণ ছিল। বিনা কারণে মানুষকে রাস্তা থেকে তুলে আনা হয়েছে।’

তিনি আরও বলেন, এ রকম টর্চার সেল বাংলাদেশজুড়ে আছে, আজকে সেটা শুনলাম। আমার ধারণা ছিল, আয়নাঘর বলতে কয়েকটি আছে এখানে। এখন শুনতেছি এই আয়নাঘরের বিভিন্ন ভার্সন দেশজুড়ে আছে। কেউ বলছে ৭০০, কেউ বলছে ৮০০, এটির সংখ্যাও নিরুপন করা যায়নি।

গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীদের নিয়ে আয়নাঘর পরিদর্শনে যাওয়ার সিদ্ধান্ত হয়। এক সপ্তাহের মাথায় তারা ঘুরে দেখলেন গোপন বন্দিশালা। আর প্রকাশ্যে এলো ছবি।

প্রধান উপদেষ্টা আরও বলেন, আমার জানামতে ভুক্তভোগীদের সংখ্যা ১৭০০ এর বেশি। অজানা কত তা তো আমরা জানি না। কেউ কেউ বলে যে এটা ৩ হাজারেরও বেশি হতে পারে। এই যে মানুষ উধাও হয়ে গেলো, নিশ্চিহ্ন হয়ে গেলো, কেউ বলতে পারছে না, সে কোথাও। তার (ভুক্তভোগী) মেয়ে আজ আপনাদের সামনেই ছিল। সে বলছে আমার মাকে কোথায় নিয়ে গেছে, আজ নয় বছর হলো। নয় বছর ধরে আমরা খোঁজ পাইনি। সে নিজেও এখানে (আয়নাঘরে) ছিল। মায়ের সঙ্গে ছিল। তাকে রেখে মাকে নিয়ে চলে গেছে। এই দৃশ্য করুণ দৃশ্য।

‘যারা এসব কাজ করেছে, তারা আমাদেরই ভাই, আমাদেরই সন্তান, আমাদেরই ঘনিষ্ঠ আত্মীয়’— উল্লেখ করে ড. মুহাম্মদ ইউনূস বলেন, তারাই এসব করেছে। আমরা যদি এই সমাজকে এর থেকে বের করে আনতে না পারি, তাহলে তো এ সমাজ টিকে থাকবে না।

তিনি আরও বলেন, আমাদের সবারই অপরাধ, এটি (গুমের মতো ঘটনা) হতে দিয়েছি আমরা। আজকে আমরা মুক্ত হলাম। মুক্ত বাংলাদেশে আমরা যেন আবার নতুন সমাজ গড়তে পারি। এটার যে নমুনা, সাক্ষী, ডকুমেন্টেশন, গুম কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে। এবং এটি পাঠ্য হিসেবে অবশ্যই পড়তে হবে। আর যারা করেছে, তাদের বিচার করতে হবে। তা না হলে এ জাতি নিষ্কৃতি পাবে না।

সবশেষে প্রধান উপদেষ্টা বলেন, যারা করেছে তাদের জন্য আমরা কেন ভুক্তভোগী হতে যাব? তাদের বিচার করব, ভবিষ্যতে বলবে যে, উচিত বিচার হয়েছে। তখন আমরা এটি থেকে মুক্তি পাব। সবার কাছে আমাদের আবেদন, এই বিচারটি যেন আমরা করে ফেলতে পারি। আমরা যেসব এভিডেন্স দেখলাম, সেগুলো সিলগালা করে দেয়া হবে, যাতে কেউ এগুলো বিনষ্ট করতে না পারে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কাবা শরীফের ইমাম উদ্বোধন করবেন টাঙ্গাইলের মসজিদ

 টাঙ্গাইলের গোপালপুরে যমুনার শাখা ঝিনাই নদীর তীরে ২০১ গম্বুজের মসজিদ নির্মিত হয়েছে। শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদটির নির্মাণ কাজ ২০১৩

চুয়াডাঙ্গায় স্পিরিট পানে ছয়জনের মৃত্যু, হাসপাতালে আরও তিনজন

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নে বিষাক্ত স্পিরিট পানে ছয়জনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় আরও তিনজন দিনমজুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের সবাই

মুন্সিগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চারজন নিহত, আহত ১৪

নিজস্ব প্রতিবেদক: মুন্সিগঞ্জের শ্রীনগরে বাস ও ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। শনিবার (২৮ জুন) ভোর সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের

থাইল্যান্ড পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড.

সিলেটে আর কোনো পাথর কোয়ারি খোলা হবে না : পরিবেশ উপদেষ্টা

সিলেট প্রতিনিধি: সিলেটের জাফলং পর্যটন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরিবেশবান্ধব পর্যটন বিকাশের জন্য সিলেটের কোনো পাথর কোয়ারি লিজ দেওয়া হবে

ইসরায়েলপন্থি মার্কো রুবিও হলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মার্কো রুবিও। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার নিয়োগের অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ৯৯ সিনেটরের সবাই তার