আমি কেমন আছি

প্রিয় শুভাকাঙ্ক্ষী ভাই/বোনেরা 
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আশা করছি সবাই ভাল আছেন। 
আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। 
গত দুইদিন আগে ঢাকা নিয়ে এসেছিলেন ডঃ মহিউদ্দিন স্যার। এবং এখানে আসার পর থেকে স্যারের আন্তরিকতা, ভালবাসা ও দায়িত্বশীল আচরণ সত্যিই আমার সুস্থ থাকার অনুপ্রেরণা। আদ্ব দ্বীন হাসপাতালের ডাক্তার/নার্স সহ সকলের সেবা আমাকে মুগ্ধ করেছে। 
গতকাল সারাদিন পরিক্ষা নিরিক্ষার মধ্যেই গেছে। এক্স-রে আলট্রাসাউন্ড সহ নানান রকম পরিক্ষা। এবং অত্র হাসপাতালের ডাঃ আফিকুর রহমান স্যার আজ রিপোর্ট দেখে ফায়নালই জানালেন অপারেশন লাগবে পাথর অপসারণে। 
আমার কাছে জানতে চাইলেন আমি অপারেশনের জন্য প্রস্তুত কি না?? আমি হ্যা বলাতে সিদ্ধান্ত হয়েছে আগামীকাল সকালেই অপারেশন। এবং তার জন্য আজ আবার প্রয়োজনীয় আরো কিছু পরিক্ষা করবে। এবং আগামীকাল রক্তেরও প্রয়োজন হতে পারে তারজন্যে রক্ত দিবে এমন ডোনার প্রস্তুত রাখতে বলেছেন কতৃপক্ষ কে।
আমি নার্ভাস একজন মানুষ। করোনার এই সময়ে ঢাকাতে পরিবারের কাওকে নিয়ে আসেনি। আসতে চাই কিন্তু আসতে দিচ্ছিও না। আমার পাশে আছেন প্রিয় অবিভাবক ডাঃ মহিউদ্দিন স্যার সহ হাসপাতালের অনেকেই। আর আমি জানি আমার রবের কাছে দোয়া করার জন্যে রয়েছেন আপনারা। 
আপনাদের সকলের ভালবাসার স্টাটাস গুলো পড়ে আবেগ আপ্লুত হয়েছি। এত ভালবাসা পাওয়ার স্বপ্ন কখনো দেখিনি। আপনাদের ভালবাসা গুলো আমার রবের পুরষ্কার মনে করেছি। আপনাদের এই ভালবাসার প্রতিদান দিতে অক্ষম আমি। হৃদয়ের গভীর থেকে সবার জন্য রইলো দোয়া। 
সবশেষে এতটুকু বলতে চাই – 
মা কে রেখে এসেছিলাম যশোর সদর হাসপাতালে ভর্তি করে। গতকাল মা রিলিজ নিয়ে বাড়ি ফিরেছেন রেস্টে থাকতে হবে মা কে। আর বাবা তো সেই ২০০২ সালেই দায়িত্ব অব্যাহতি নিয়ে চলে গেছেন রবের ডাকে।
এই অপারেশন বড় কোনো অপারেশন না হলেও আমার ভয় করছে কম না। আপনারা জানেন দেশের অবস্থাও ভাল না। যদি কারো কোনো কষ্ট দিয়ে থাকি জেনে বা না জেনে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন।
আপনাদের দোয়া ও আল্লাহর রহমতের প্রত্যাশায় সুস্থ হয়ে আবারো কর্মচঞ্চল দিনে ফিরবো ইনশাআল্লাহ। 
আল্লাহ আমাদের সহায় হোন #আমীন।
আপনাদেরই ভাই 
কবির বিন সামাদ।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নির্বাচনে ভয় থাকবে না, থাকবে নির্ভীক মত প্রকাশ: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা এমন নির্বাচন চাই—যেখানে থাকবে না ভয়, থাকবে শুধু জনগণের নির্ভীক মত প্রকাশ । সেই পরিবেশ নিশ্চিত

লাশ দেখে উচ্চৈঃস্বরে কান্নাকাটি নিষিদ্ধ

আমাদের দেশে অনেকেই বলেন, মৃত স্ত্রীকে স্বামী আর মৃত স্বামীকে স্ত্রী দেখতে পারেন না। অথচ শরিয়তে এর কোনো ভিত্তি নেই। অন্যদিকে মৃত পুরুষ হোক অথবা

বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে প্রথম মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: সরকারবিরোধী বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগে প্রথমবারের মতো একজন বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে ইরান। মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, ২৬ বছর বয়সী এরফান সোলতানিকে বুধবার

ডিসি মাসুদের শাস্তি দাবিতে শাহবাগ থানার সামনে কর্মসূচির ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের ২৯ ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর ‘পুলিশি হামলার’ প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে

ইরানি ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরাইলের বিপুল ব্যয়, দুর্বল হচ্ছে অর্থনীতি

অনলাইন ডেস্ক: ইরানের হামলায় বিধ্বস্ত তেল আবিব ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে অর্থনৈতিক সংকটের মুখে ইসরাইল। শুধুমাত্র ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিরাতে ইসরাইলের খরচ প্রায় ২৮ কোটি ৫০

ভাইরাল সেই পোস্ট ডিলিট করে যা বললেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনের মধ্যে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন তার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। সেখানে তিনি লিখেছেন, ‘প্রধান উপদেষ্টা