আবুধাবিতে লটারি জিতে বাংলাদেশি ইলেকট্রিশিয়ানের ভাগ্যে ৭৭ কোটি টাকা!

অনলাইন ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিগ টিকিট সিরিজ ২৭৬-এ লটারি জিতে ২৫ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৭ কোটি ৫০ লাখ টাকা) পুরস্কার পেয়েছেন বাংলাদেশি ইলেকট্রিশিয়ান মোহাম্মদ নাসের বেলাল। গালফ নিউজ জানায়, ৪৩ বছর বয়সী বেলাল দীর্ঘ ১৪ বছর ধরে আবুধাবিতে কাজ করছেন এবং টানা ১২ বছর ধরে নিয়মিত বিগ টিকিট কিনে আসছিলেন।

বেলাল জানান, ২৪ জুন টিকিট নম্বর ০৬১০৮০ কেনেন তিনি ও তার পাঁচ বন্ধু মিলে। অবশেষে সেটিই বদলে দেয় তার ভাগ্য। বেলালের ভাষায়, “আমি এখনো কাঁপছি। বিশ্বাসই হচ্ছে না যে এটা আমার সঙ্গে সত্যি ঘটছে।”

বেলাল বলেন, তিনি তার এই পুরস্কার বন্ধুদের সঙ্গে ভাগ করে নেবেন এবং নিজের ভাগের অর্থ দিয়ে সবার আগে বাংলাদেশে পরিবারের জন্য একটি বাড়ি তৈরি করবেন। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলেন, “এখনই কিছু ভাবিনি, সময় নিয়ে সিদ্ধান্ত নেব।”

এই বিজয়ের পরও বেলাল বিগ টিকিট কেনা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে বলেন, “আমি খুবই সৌভাগ্যবান মনে করছি নিজেকে। ধন্যবাদ বিগ টিকিট টিমকে—আমার স্বপ্ন পূরণ করার জন্য।”

ড্রয়ের দিন উপস্থাপক রিচার্ড ও বুশরা একাধিকবার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি। পরে নানা প্রচেষ্টায় অবশেষে বেলালের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে থানায় জব্দ করা গাড়িতে আগুন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর থানায় পরিত্যক্ত একটি মাইক্রোবাসে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি), বিকেল সোয়া

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন: পদযাত্রা ঠেকাতে ছাত্রলীগের তাণ্ডব

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’ ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার (১৬ জুলাই) সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি

ঝিকরগাছার শিমুলিয়া ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প

যশোর প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নে শহীদ জাবির আল-আমিন স্মৃতি সংসদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল ৯টায় মোকামতলা দাখিল

আওয়ামী লীগের হয়রানিমূলক ৫০০ মামলা, প্রত্যাহারের সুপারিশ

ডেস্ক রিপোর্ট: রাজশাহীর বিভিন্ন আদালতে সহস্রাধিক মামলার মধ্যে প্রায় ৫০০ মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে। এই সংখ্যা পর্যায়ক্রমে আরও বাড়তে পরে। রাজনৈতিক

সিরাজগঞ্জে হিন্দু নারীর সৎকারে বাধা, মরদেহ নিয়ে উপজেলা চত্বরে বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় হিন্দু সম্প্রদায়ের এক নারীর সৎকারে বাধা দেওয়ার ঘটনায় মরদেহ নিয়ে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করেছেন সনাতনী সম্প্রদায়ের লোকজন। পরে উপজেলা প্রশাসনের

গুলশানে এইচ টি ইমামের ছেলের বাসায় তল্লাশি

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে ও সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের বাসায় তল্লাশি চালিয়েছে বিপ্লবী ছাত্র-জনতা।