আবারও বিপত্তি, উড়ানের ১৮ মিনিট পর জয়পুরে ফিরে এলো এয়ার ইন্ডিয়ার বিমান

অনলাইন ডেস্ক: আবারও বিপত্তি এয়ার ইন্ডিয়ার বিমানে। রাজস্থানের জয়পুর বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ১৮ মিনিট পর মুম্বইগামী উড়োজাহাজটি ফিরিয়ে আনা হয়েছে জয়পুরেই। তবে উড়ান স্থগিত করে ফিরে আসার নির্দিষ্ট কারণ এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি সংস্থাটি।

উড়োজাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম ‘ফ্লাইটরাডার’-এর তথ্যমতে, শুক্রবার দুপুর ১টা ৩৫ মিনিটে জয়পুর বিমানবন্দর থেকে মুম্বইয়ের উদ্দেশে উড়াল দেয় এয়ার ইন্ডিয়ার একটি বিমান। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেটি আবার জয়পুর বিমানবন্দরে ফিরে আসে। প্ল্যাটফর্মে বিমানের পাশে “জয়পুরে ডাইভার্টেড” ট্যাগ দেখা যায়।

ফেরার কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। যদিও বিমানবন্দর সূত্রে জানা গেছে, যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় পাইলট নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় উড়ান বাতিল করে জয়পুরে ফিরে আসেন।

এর আগেও সাম্প্রতিক সময়ে একাধিকবার এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি ঘটেছে। গত ১২ জুন আহমদাবাদে একটি বিমান দুর্ঘটনার পর গত দেড় মাসে বেশ কয়েকটি যান্ত্রিক সমস্যা ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনার মুখে পড়েছে সংস্থাটি।

গত সোমবার দিল্লি থেকে কলকাতাগামী এআই ২৪০৩ নম্বর বিমানের উড়ান বাতিল হয় শেষ মুহূর্তে। রানওয়েতে ১৫৫ কিলোমিটার গতিতে ছুটছিল বিমানটি, ঠিক তখনই পাইলট ব্রেক কষে উড়ান বন্ধ করে দেন।

মঙ্গলবার হংকং থেকে দিল্লিতে আসা এআই ৩১৫ ফ্লাইটে অবতরণের কিছুক্ষণ পর অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে (এপিইউ) আগুন ধরে যায়। যাত্রী নামার সময় এ ঘটনা ঘটলেও, বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পান সবাই।

পর পর এমন ঘটনায় এয়ার ইন্ডিয়ার নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। যাত্রীদের ভরসা ধরে রাখতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিমান সংশ্লিষ্ট মহল।

এসএমডব্লিউ

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে। সোমবার সন্ধ্যায় এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ

সিরাজগঞ্জে শ্রেণিকক্ষে ছাত্রকে গুলি,শিক্ষক রায়হান অভিযুক্ত হলেও, নাম নেই অস্ত্র ব্যবসায়ী

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজে শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ডা. রায়হান শরীফের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হলেও, স্বীকারোক্তিতে নাম আসা

যারা একটু আবেগি, প্লিজ এই লেখাটি পড়বেন না । প্রচলিত পন্থায় দান করলে ধনী-গরীবের পার্থক্যটা স্পষ্ট হয় মাত্র, ব্যাবধান কমে না

সাইদ হাফিজ এক সময় চিনের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল। মানুষ দু‘বেলা দু‘মুঠো খেতে পারতো না। অবস্থা এতটাই বেগতিক হয়ে পড়েছিলো যে, ক্ষুধার জ্বালা সহ্য

তালাকের দুই ঘণ্টার মাথায় প্রেমিককে বিয়ে, এলাকায় তোলপাড়

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্বামীর তালাকের মাত্র দুই ঘণ্টা পর প্রেমিককে বিয়ে করেছেন এক গৃহবধূ। বুধবার (২৫ জুন) দক্ষিণ হিরণ গ্রামে এ ঘটনা ঘটলে

খালেদা জিয়ার তৈরি ঐক্যের পাটাতনে যেন একসাথে কাজ করতে পারি: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: আগামীতেও দেশের স্বার্থে একসাথে কাজ করবে বিএনপি-জামায়াত। সুন্দর দেশ গড়তে মিলেমিশে কাজ করতে জামায়াত অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন,

আগামী জাতীয় নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন,সামনের নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সর্বোত্তম