আটকে পড়া ৮ হাজার কর্মী প্রথম ধাপে মাল‌য়ে‌শিয়া যাবেন: লুৎফে সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেছেন, ‘প্রথম ধা‌পে মাল‌য়ে‌শিয়া যাবেন আট‌কে পড়া ৮ হাজার কর্মী। কর্মী পাঠানোর প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম ও বৈষম্যে থাকবে না।’

বুধবার ঢাকায় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের উদ্বোধনী অধিবেশন শেষে সাংবাদিকদের স‌ঙ্গে আলাপকা‌লে এ কথা জানান বিশেষ দূত।

জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। অন‌্যদি‌কে, কুয়ালালামপুরের পক্ষে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল ড. মো. শাহরিয়ার বিন ওমর নেতৃত্ব দেন।

লুৎফে সিদ্দিকী ব‌লেন, ‘গত বছর শ্রমবাজার বন্ধ হওয়ার কারণে সব প্রক্রিয়া শেষ করেও যেতে না পারাদের মধ্যে প্রায় আট হাজার কর্মী প্রথম ধাপে যাবেন। তাদের সরকারি ব্যবস্থাপনায় বোয়েসেলের মাধ্যমে দ্রুত পাঠানো হবে। মালয়েশিয়া কর্মী পাঠানোর প্রক্রিয়া স্বচ্ছতা নিশ্চিত করা হবে। কোনো অনিয়ম ও বৈষম্যের সুযোগ রাখা হবে না।’

বিশেষ দূত ব‌লেন, ‘বাংলাদেশে অধিক সংখ্যক রিক্রুটিং এজেন্সি থাকায় মালয়েশিয়া সরকার সীমিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী নিতে আগ্রহী। তাই আজকের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং এ স্বচ্ছতা বজায় রাখতে প্রয়োজনে সমঝোতা স্মারক সংশোধন করার আলোচনা হয়। মালয়েশিয়া সরকার অতীতে যারা সিন্ডিকেট করেছে তাদের মামলা প্রত্যাহারসহ কোনো শর্ত দেয়নি।’

বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা দেয়ার বিষয়ে মালয়েশিয়া সরকার আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেছে বলেও জানিয়েছেন লুৎফে সিদ্দিকী।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

স্বপ্নের ক্যাম্পাস গড়তে চান সাদিক, ভুল শুধরে দেওয়ার আহ্বান ফরহাদের

নিজস্ব প্রতিবেদক: সদ্য অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত সাদিক কায়েম বলেছেন, ‘যে মতের হোক না কেন সবাই একসঙ্গে কাজ করবেন। শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা।

তাড়াশে ফসল লুটের আশঙ্কায় এক যুবকের থানায় ডায়েরি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় নিজ মালিকানাধীন জমিতে অবৈধভাবে প্রবেশ ও ফসল লুটের আশঙ্কায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক যুবক। জিডি সূত্রে জানা যায়,

কাজিপুরের প্রাবন্ধিক ও কলামিস্ট বিজয় হলেন রাবি সিরাজগঞ্জ জেলা সমিতির সম্পাদক

আবদুল জলিল,কাজিপুর (সিরাজগঞ্জ) রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সিরাজগঞ্জ জেলা সমিতির ২০২৫-২৬ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কাজিপুরের প্রাবন্ধিক ও কলামিস্ট

সিরাজগঞ্জ-৬ সংসদীয় আসন পুণর্বহালের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-৬ (চৌহালী-শাহজাদপুরের একাংশ), পুণর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পুনর্বহাল বিষয়ক লিয়াজো কমিটির সমন্বয় প্রভাষক মো.জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে একটি

দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর ইউনিয়নের সাহাপাড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির

নোবিপ্রবিতে আ.লীগ আমলে চাকরিচ্যুত ৭ শিক্ষক-কর্মকর্তা ফিরলেন স্বপদে

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আওয়ামী লীগের আমলে চাকরিচ্যুত দুই শিক্ষক এবং পাঁচ কর্মকর্তা-কর্মচারীর চাকরি ফিরিয়ে দিয়েছে প্রশাসন। সম্প্রতি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৬৫তম রিজেন্ট