আকস্মিক বন্যায় বিপর্যস্ত নিউইয়র্ক-নিউজার্সি, জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া ও আশপাশের এলাকায় টানা ভারী বর্ষণে সৃষ্টি হয়েছে আকস্মিক বন্যা। সোমবার (১৪ জুলাই) সকাল থেকে অব্যাহত বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত হলে জনজীবনে নেমে আসে চরম দুর্ভোগ।

নিউজার্সির গভর্নর ফিল মার্ফে রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। একই সঙ্গে তিনি বাসিন্দাদের প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানান।

বৃষ্টির কারণে নিউইয়র্ক ও নিউজার্সির বিভিন্ন সড়কে যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। অনেক এলাকায় গাড়ি আটকে পড়েছে, সাবওয়ে লাইন বন্ধ হয়ে গেছে। কিছু লাইন সচল থাকলেও ট্রেন চলাচলে তীব্র বিলম্ব দেখা দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, ম্যানহাটনের একটি সাবওয়ে স্টেশনে পানি ঢুকে পড়েছে এবং তা ট্রেনের অভ্যন্তরেও প্রবেশ করেছে। যাত্রীরা আসনের ওপর দাঁড়িয়ে থাকেন যেন পানিতে না ভিজে যান।

নিউইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টিতেও একই চিত্র। সেখানেও বেশ কিছু যানবাহন পানিতে আটকা পড়ে। জরুরি সেবা সংস্থাগুলো উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে।

দক্ষিণ-পূর্ব পেনসিলভেনিয়ায় মাত্র পাঁচ ঘণ্টায় ৭ ইঞ্চির বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ জানিয়েছেন, তাদের বাসায় ৫ ফুটেরও বেশি পানি ঢুকে পড়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় সেখানে পৃথকভাবে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সন্ধ্যার পর বৃষ্টির তীব্রতা কিছুটা কমে এলে কিছু এলাকায় পানি নামতে শুরু করে। তবুও অনেক এলাকায় এখনো জলাবদ্ধতা বিরাজ করছে।

প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নাগরিকদের নিরাপদে থাকার আহ্বান জানানো হয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে: ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বর মাসের প্রথমার্ধে ঘোষণা করা হবে। তফশিল ঘোষণার

৫ ব্যাংকের গ্রাহকদের বড় সুখবর দিল কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের আমানতকারীদের অ্যাকাউন্ট নতুন গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এ স্থানান্তরের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে।পাশাপাশি আমানতকারীরা তাদের নামে স্ব স্ব ব্যাংকের চেক

সুনামগঞ্জে বাস ধর্মঘট: তিন দফা দাবিতে পরিবহণ শ্রমিকদের কর্মবিরতি, দুর্ভোগে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক: তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পরিষদের সদস্যরা। রোববার (৩ আগস্ট) রাত ৮টা থেকে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে

সকালে সড়কে ঝরল ৩ প্রাণ

নিজস্ব প্রতিবেদক: পাবনার সাঁথিয়া উপজেলায় বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শুক্রবার (৪ জুলাই) ভোর সাড়ে

মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।, রোববার (১২

১০ মাসেও বিতরণ হয়নি বাতিল হওয়া অধিকাংশ ফ্যামিলি কার্ড

নিজস্ব প্রতিবেদক: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাতিল করা ৪৩ লাখ ফ্যামিলি কার্ডের মধ্যে অন্তত ৩৫ লাখ এখনো বিতরণ করা যায়নি। অর্থাৎ প্রায় ৮১ শতাংশ