আইনি নোটিশ নিয়ে কবির বিন সামাদের মন্তব্য

সম্প্রতি ইউটিউবার ঠিকানা টিভি ডট প্রেসের পরিচালক কবির বিন সামাদের ‘‘মাষ্টার মশায়ের ভো দৌড়’’ শিরোনামে কমেডি শর্টফিল্ম ক্রিয়েট করে।

যেখানে শব্দ চয়নে বেশ অসংগতি দেখা যায়। যা শিক্ষকসমাজসহ রুচিশীল মানুষেরা ভালো চোখে দেখেননি তার প্রেক্ষিতে তাকে আইনি নোটিশও প্রদান করা হয়েছে।

এ নিয়ে কবির বিন সামাদ ও তার ঠিকানা টিভি ডট প্রেসের বক্তব্য জানতে চাওয়া হলে তিনি যা জানিয়েছেন তা হুবহু পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরা হলো:

আমি একজন ইউটিউবার অন্য দশজনের মতোই একজন ইউটিউবার। বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার পাশাপাশি সমাজের অসংগতির বিষয়ে শর্টফিল্ম নির্মান করি। আমরা যখন কাজ করি তখন আমাদের ভুল বুঝতে পারা অনেক সময় কষ্টকরই হয়।

পরে দর্শকদের চাহিদা এবং তাদের মন্তব্য আমলে নিয়ে বরাবরই সংশোধনের পাশাপাশি নতুন আঙ্গিকে কাজ করা হয়। ‘মাষ্টার মশায়ের ভো দৌড়’’ শিরোনামের শর্টফিল্ম টি কাউকে ছোট করা, বিশেষ করে শিক্ষকদের অনুভূতিতে আঘাত দেওয়ার উদ্দেশ্যে করা হয়নি।

সাধারণ ও স্বাভাবিক কমেডি বিবেচনায় তা করা হয়েছে। কিন্তু শর্ট ফিল্মে ভাষাগত ত্রুটি পরিলক্ষিত হওয়ায় তা আমরা সরিয়ে নেওয়ার পাশাপাশি আগামী দিনগুলোতে অধিক সচেতন থাকার চেষ্টা অব্যাহত রাখবো।

যারা এই শর্টফিল্মের কারনে কষ্ট পেয়েছেন বা ব্যাথিত হয়েছেন আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করছি সেই সাথে আমাদের অনিচ্ছাকৃত ত্রুটি সংশোধন করে দেওয়ায় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

আশা করি আমার এবং ঠিকানা টিভি ডট প্রেসের পাশে থেকে ভালো কাজে অনুপ্রেরণা যোগাবেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মাদারীপুরে চিকিৎসকের অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ, স্বজনদের ক্ষোভ

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে। শহরের কলেজ রোডে অবস্থিত ‘নিরাময় প্রাইভেট ক্লিনিক’-এ চিকিৎসাধীন অবস্থায়

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ। মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার

ভারতে বসে বাংলাদেশে রাজনীতিতে ফেরার ছক আ.লীগ নেতাদের: গার্ডিয়ানের প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে তারা ‘অপরাধী’ ও ‘পলাতক’ হিসেবে চিহ্নিত। তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, হত্যা ও অর্থ পাচারের মামলা রয়েছে। তবে ভারতের কলকাতার শপিংমল আর ফুডকোর্টে

আ. লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে আনন্দ মিছিল আজ

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে আজ সোমবার রাজধানীর শাহবাগে আনন্দ মিছিল করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ গতকাল

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ

ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব বিবরণীর তথ্য চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল

‘সংসদ নির্বাচন ডিসেম্বরেই’- দাবিতে আন্দোলনে চলবে: গয়েশ্বর

ডেস্ক রিপোর্ট: সংসদ নির্বাচন ডিসেম্বরেই’ -এই দাবিতে বিএনপি আন্দোলনে থাকবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রোববার রাজধানীর নয়া পল্টনে তার নিজ