অস্ত্রসহ চাঁদাবাজ কালা মানিক গণপিটুনির পর পুলিশের হাতে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে ঠিকাদারদের কাছ থেকে অস্ত্রের মুখে চাঁদা আদায়ের চেষ্টা চলাকালে কালা মানিক নামে এক চরমপন্থিকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (২৮ জুলাই) বিকেলে সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নের অর্থনৈতিক অঞ্চল এলাকায় এ ঘটনা ঘটে। আটক মানিক বেলকুচি উপজেলার চকবয়রা গ্রামের নুরুল ইসলামের ছেলে।

সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী কামাল হোসেন বলেন, “কালা মানিক ঠিকাদারদের ৫-৭টি ইট ও পাথরবোঝাই ট্রাক আটকে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা দাবি করছিলেন। পরে স্থানীয় জনতা তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজমুল হক রতন জানান, “স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে কালা মানিককে আটক করে সদর থানায় পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।”

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু আজ

ঠিকানা টিভি ডট প্রেস: দেশে প্রথমবারের মতো মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের পরীক্ষামূলক সেবা আজ (৯ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে

ডাকসুতে ভূমিধস জয় ছাত্রশিবিরের

নিজস্ব প্রতিবেদক: প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এবার ভূমিধস জয় হয়েছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের। একই সঙ্গে

নির্বাচনে বিএনপি-জামায়াত-এনসিপি কে কত ভোট পাবে, জানা গেল জরিপ

নিজস্ব প্রতিবেদক: দেশে এই মুহূর্তে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে কোন রাজনৈতিক দল কত ভোট পাবে, এমন পরিসংখ্যান উঠে এসেছে বেসরকারি এক জরিপে।’ তাতে দেখা গেছে, বিএনপি

ভয়াবহ বন্যায় ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ঘটেছে। এর মধ্যে ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। ইন্দোনেশিয়ার সুমাত্রা অঞ্চলে চলতি সপ্তাহে বন্যায়

ইসরায়েলের ১০ স্থানে ইরানের হামলা, আহত ১১

অনলাইন ডেস্ক: ইসরায়েলের ১০ স্থানে আজ রোববার হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় ১০ জন আহত হয়েছেন। ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (এমডিএম) জানিয়েছে,

পরিচয়পত্র দেখানোর পরও শিবিরের ভিপি প্রার্থীর স্ত্রীকে হেনস্থা করে পুলিশে দিল ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য পরিষদের ভিপি (সহ-সভাপতি) প্রার্থী রিয়াজুল ইসলামের স্ত্রী মহিমা আক্তারকে হেনস্থা ও