অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হলো যশোরের আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে

নিজস্ব প্রতিবেদক: গ্রেপ্তার হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যশোর সদর উপজেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ফুল এবং জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে ঢোল রফিক।,

যশোর ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইউনিট এবং কোতোয়ালি থানা পুলিশ শনিবার (০৮ নভেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে।

ডিবি যশোরের অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক ভূঞা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম ফুলকে শনিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের বাহাদুরপুর স্কুল পাড়ার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

রাতেই ফুলকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয় বলে জানান ডিবির ওসি।

অন্যদিকে যশোর কোতোয়ালি থানা পুলিশ রাত ১১টার পর শহরের বিমান অফিস মোড় থেকে গ্রেপ্তার করে জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে ঢোল রফিককে। ঢোল রফিকের বাড়ি পুরাতন কসবা এলাকায়। বিমান অফিস মোড়ে তার একটি ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে।,

কোতোয়ালি থানার এসআই দেবাশীষ জানিয়েছেন, ঢোল রফিকের বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, গ্রেপ্তারদের থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঘোড়া জবাই করে মাংস চুরি, চাঞ্চল্যের সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ হাটগোপালপুরে রাতের আঁধারে ঘোড়া জবাই করে চামড়া ফেলে রেখে মাংস নিয়ে গেছে কে বা কারা। রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়দের নজরে আসে

ডেডলাইন ১৩ ফেব্রুয়ারি, কি বার্তা আসছে আ. লীগের জন্য?

অনলাইন ডেস্ক: এবার ১৩ তারিখের দিকে তাকিয়ে আছে আওয়ামী লীগ। শেখ হাসিনাসহ আওয়ামী লীগের পলাতক নেতারা অপেক্ষায় আছে নতুন বার্তার জন্য। এদিন পতিত এই দলটির

র‌্যাব-১২ এর অভিযানে শেরপুরে পাচারের আগে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, আটক ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, সদর কোম্পানির একটি সফল অভিযানে বগুড়ার শেরপুর থানা এলাকা থেকে মহামূল্যবান কষ্টিপাথরের তৈরি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে।

শহীদের রক্তের অমর্যাদা হয়, এমন নির্বাচন দেখতে চায় না জামায়াত

মৌলভীবাজার প্রতিনিধি: জুলাই আন্দোলনের শহীদের রক্তের অমর্যাদা হয়, এমন নির্বাচন দেখতে চাই না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ রবিবার দুপুর

ছাত্রলীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সদরঘাট থানার নেভাল-২ এলাকায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান

অর্থের অভাবে মিলছে না উন্নত চিকিৎসা শুকিয়ে কংকালসার শিশু আবু তালহা

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশে আড়াই বছর বয়সের আবু তালহা নামের এক শিশু অর্থের অভাবে উন্নত চিকিৎসা না পেয়ে শুকিয়ে কংকালসার হয়ে গেছে। আবার চিকিৎসকগণও নির্ণয়