অবশেষে কাজিপুরের চাঞ্চল্যকর দুই শিশুকে ধর্ষণ চেষ্টার আসামী মিনু কারাগারে    

স্টাফ রিপোর্টারঃ পালিয়েছিলেন কয়েকদিন। অনেকের নিকটে দৌড়ঝাপও করেছেন। কিন্তু শেষমেশ আইনের নিকটে নিজে সমর্পণ করতে বাধ্য হয়েছেন। পুলিশ ছিলো তাকে ধরবার জন্যে সাড়াশি অভিযানের উপর। মিনু। আব্দুল মজিদ ওরফে তিনু তার নাম। সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চাঞ্চল্যকর দুই শিশুকে ধর্ষণ চেষ্টার মামরায় তিনি আদালতে আত্মসমর্পণ করেছেন।আজ(৪ জুন) বুধবার দুপুরে সিরাজগঞ্জের আদালতে তিনি আত্মসমর্পণ করলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠিয়েছে। কাজিপুর থানার অফিসার ইনচার্জ দুপুরে সাংবাদিকদের ডেকে আসামী মিনুর আটক এবং জেলহাজতে যাবার বিষয়টি নিশ্চিত করেন। অধিকতর তদন্তের জন্যে তিনি রিমান্ডেরও আবেদন করবেন বলে জানান। আটক মিনু উপজেলার মেঘাই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।তিনি পূর্বে ছাত্রলীগের ইউনিয়ন কমিটির সদস্য ছিলেন। বর্তমানে তিনি নিজেই ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত বলে ফেসবুকে পোস্ট দিয়েছেন।

থানায় দেয়া মামলা সূত্রে জানা গেছে, গত ২৩ মে বিকেলে প্রতিবেশি দুই শিশুকে আম দেয়ার কথা বলে বাড়ীর পার্শ্ববর্তী যমুনার তীরে ভুট্টা খেতে নিয়ে যান আব্দুল মজিদ মিনু। সেখানে নিয়ে দুই শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। শিশু দুজন এক পর্যায়ে চিৎকার করতে থাকে। ওই ক্ষেতের পাশ দিয়ে যাবার সময়ে শিশুর চিৎকার শুনে ডাক-হাক শুরু করেন আশিক নামের এক যুবক। তিনি ওই শিশু দুটির আত্মীয়।এদিকে কেউ আসছে টের পেয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যান মিনু। বিবস্ত্র অবস্থায় তাদের উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন আশিক।

এই ঘটনার কয়েকদিন পরে গত ৩০ মে আব্দুল মজিদ ওরফে মিনুকে আসামী করে এক শিশুর ভাই শিপন মিয়া কাজিপুর থানায় মামলা দায়ের করেন। এই ঘটনার পরে আসামী মিনুকে গ্রেপ্তারের দাবীতে গত কয়েকদিন একটানা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্ররা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।

কাজিপুর থানার ফেসবুক আইডি থেকে এ বিষয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন অফিসার ইনচার্জ নূরে আলম।

সেখানে তিনি উল্লেখ করেছেন, “ধন্যবাদ জানাই কাজিপুরবাসী ছাত্রসমাজ সহ আপামর জনতার সকলকে। যারা অভিযুক্ত ব্যক্তির গ্রেফতার এবং বিচারের দাবীতে বজ্রকন্ঠে আওয়াজ তুলেছেন। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য কাজিপুর থানা পুলিশ বদ্ধ পরিকর।”

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নিউইয়র্কের হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত  

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হাডসন নদীতে পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন, স্পেনের

বাণিজ্য ঘিরে পাল্টাপাল্টি অবস্থানে বাংলাদেশ-ভারত

নিজস্ব প্রতিবেদক: বন্দর ব্যবহার করে অন্য দেশে পণ্য রফতানির জন্য বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়েছিল ভারত। আকস্মিকভাবে গত ৮ এপ্রিল তা বাতিল করে দেয়া হয়। তার

ছাত্রদল অফিসে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসী হামলা-ভাঙচুর

ডেস্ক রিপোর্ট: কুমিল্লা বুড়িচং উপজেলা ছাত্রদলের দলীয় কার্যালয়ে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ। এ ঘটনায় বুধবার বিকেলে যুবলীগ ও

দেশবাসী পরিবর্তন চায়, আমরা সেই পরিবর্তনটি আনব : গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক: জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘একেবারে সম্প্রতি দুটি দল আমাদের আট দলের জোটের সঙ্গে যুক্ত হওয়ায় অনেক আসনে বোঝাপড়া নিয়ে আলোচনা এখনো

স্কুলশিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীর সঙ্গে বিয়ের অভিযোগ প্রথম স্ত্রীর, তদন্তে নামছে পুলিশ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকায় দশম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে একই বিদ্যালয়ের একজন শিক্ষকের বিয়ের অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে শিক্ষকের প্রথম স্ত্রী থানায় লিখিত

সিরাজগঞ্জে অজ্ঞাত যুবককে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ক্ষুদ্র শিয়ালকোল গ্রামে এক অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোরে কুপিয়ে ও গলা কেটে