অবশেষে আলোচিত সেই এনজিও থেকে বাছুর বুঝে পেলেন দশ নারী

নিজস্ব প্রতিবেদক: সংবাদ প্রকাশের পর অবশেষে গাভীর বাছুর বুঝে পেয়েছেন হতদরিদ্র দশজন নারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই এনজিওটির পক্ষ থেকে তাদের বাড়িতে বাছুর পৌঁছে দেয়া হয়েছে।

এদিকে, বিভিন্ন গণমাধ্যমে বাছুর নিয়ে ফটোসেশন শীর্ষক প্রকাশিত সংবাদকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন মানবসেবা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এম এস আলম বাবলু।

রোববার পাবনার চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের রেলবাজারে সংস্থার নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।’

লিখিত বক্তব্যে মানবসেবা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বাবলু বলেন, ১৯৯৮ সালে নিবন্ধিত তাঁর সংস্থাটি পাবনা জেলায় থ্যালাসেমিয়া রোগীদের নিয়ে কাজ করে আসছে। পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবেও বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সহায়তায় ইতিমধ্যে বিভিন্ন প্রকল্পের ১৪টি কাজ বাস্তবায়ন করেছে।

তিনি বলেন, বিএনএফ এর বিভিন্ন কর্মূসচী বাস্তবায়নের অংশ হিসেবে সম্প্রতি বিশেষ অনুদানে চাটমোহর উপজেলার একটি গ্রামের দশজন নারীকে স্বাবলম্বী করতে ৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। এ বরাদ্দে প্রথম কিস্তিতে ৩ লাখ টাকা পাওয়া যায়। এ অবস্থায় মানবসেবা উন্নয়ন সংস্থার মাধ্যমে দশজন নারীকে ১০টি বাছুর কিনে দেওয়ার পদক্ষেপ নেয়া হয়। সে মোতাবেক প্রশিক্ষণ শেষে গত ৩০ ডিসেম্বর বেজপাড়া গ্রামের দশজন নারীকে ১০টি বাছুর প্রদান করা হয়। তবে ওইদিন অতিরিক্ত কয়েকজন নারী এসেছিল। তাদের বলা হয়েছিল, এখন নয়, তাদের পরে দেয়া হবে।

এম এস আলম বাবলুর অভিযোগ, বাছুর প্রদান করার পর থেকে একটি সুবিধাবাদী গোষ্টি আমার এনজিওর বিরুদ্ধে অপপ্রচার শুরু করে। প্রকাশিত সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, বাছুর বিতরণে কোনো অনিয়ম বা দুর্নীতি করা হয়নি। সাংবাদিকদের ভুল বুঝিয়ে মিথ্যা তথ্য পরিবেশন করা হয়েছে।

৩০ ডিসেম্বর-ই প্রশিক্ষণ শেষে ওইদিন সন্ধ্যায় তাদের বাড়িতে গাভীর বাছুর পৌঁছে দেয়া হয়েছে। বাছুরগুলো শরৎনগর হাট থেকে কিনে বিতরণ করা হয়েছে উল্লেখ করে কেনার রশিদ ও সুফলভোগী দশজন নারীর তালিকাও প্রদর্শন করেন নির্বাহী পরিচালক বাবলু। এ সময় সেখানে উপস্থিত সুফলভোগী কয়কজন নারী বাছুর পাওয়ার কথা স্বীকার করেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাংলাদেশে বৈধ-অবৈধভাবে কর্মরত ১৯ হাজার ভারতীয় নাগরিক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে বৈধ ও অবৈধভাবে প্রায় ১৯ হাজার ভারতীয় নাগরিক বিভিন্ন খাতে কাজ করছেন। সরকারি সূত্রে জানা গেছে, এর মধ্যে বৈধভাবে অবস্থান করছেন ১৩

যুক্তরাষ্ট্রের সিগন্যাল পেলেই হাসিনাকে ফেরত দেবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে ভারত সরকার যুক্তরাষ্ট্রের ইঙ্গিতের অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। মঙ্গলবার

ভূঞাপুরে খাদ্য কর্মকর্তার হাত কেটে নেয়ার হুমকি বিএনপি নেতার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ভূঞাপুরে ‘ওএমএস’র ডিলারশিপ না পাওয়ায় খাদ্য কর্মকর্তার হাত কেটে নেওয়ার হুমকি দিয়েছেন আব্দুস ছালাম নামে এক বিএনপি নেতা। তিনি উপজেলার গাবসারা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অমর একুশে বইমেলা: নবজাগরণ ফাউন্ডেশনের গৌরবময় অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শুরু হয়েছে অমর একুশে বইমেলা ২০২৫, যেখানে নবজাগরণ ফাউন্ডেশন গর্বিত অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত রয়েছে। দুপুর ১২ টায় (২০ ফেব্রুয়ারি) শহীদ

জুলাই আন্দোলনে সেনাবাহিনীকে শান্তিরক্ষা মিশন নিয়ে সতর্ক করেছিল জাতিসংঘ

নিজস্ব প্রতিবেদক: জুলাই অভ্যুথানে কেবলমাত্র ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলোই নয়, বৈশ্বিক চাপের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করার পাশাপাশি আন্দোলনরত জনসাধারণের প্রতি নমনীয় থাকার জন্য হুমকী

হাতুড়ি ও ধারালো টুলস নিয়ে ভায়রার দুই ছেলের আক্রমণ, দুজনই আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল নবরত্নপাড়ায় নজরুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। ভায়রার দুই ছেলে জাকারিয়া ও ইমরান হাতুড়ি ও ছোট কাটার টুলস ব্যবহার

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন