৪০০ কোটি টাকা কমিশন-বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ নতুন দলের নেতার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরে এনসিটিবির পাঠ্যবই ছাপার কাগজ থেকে ৪০০ কোটি টাকার বেশি কমিশন বাণিজ্যের অভিযোগ উঠেছে এনসিটিবির কয়েকজন কর্মকর্তাসহ গাজি সালাউদ্দিন আহমেদ তানভীরের বিরুদ্ধে। স্ট্যাটাসে তানভীরকে নতুন দলের নেতা হিসাবে উল্লেখ করা হয়েছে। সোমবার (১০ মার্চ) গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান ফেসবুক স্ট্যাটাসে এই অভিযোগ করেন।

রাশেদ স্ট্যাটাসে লিখেছেন, ‘ডিসি নিয়োগের তালিকা চূড়ান্ত করার ক্ষেত্রে যে ছাত্র সমন্বয়কের নাম এসেছিলো, গাজী সালাউদ্দীন তানভীর ওরফে তানভীর আহমেদের। এনসিটিবি বিতর্কে তার নাম নতুন করে আলোচনায় এসেছে। চলতি বছরে এনসিটিবির পাঠ্যবই ছাপায় কাগজের বাজারদরের চেয়ে টনপ্রতি ১৫ থেকে ২৫ হাজার টাকা বেশি দিতে হয়েছে মুদ্রণপ্রতিষ্ঠানগুলোকে। নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে কাগজ না কিনলে বই ছাপার ছাড়পত্র মেলেনি। এভাবে শুধু কাগজ থেকে ৪০০ কোটি টাকার বেশি কমিশন বাণিজ্যের অভিযোগ এসেছে এনসিটিবির কয়েকজন কর্মকর্তাসহ এই গাজি সালাউদ্দিন আহমেদ তানভীরের বিরুদ্ধে (ছাত্র সমন্বয় পরিচয়ে, তথ্যসূত্র: একটি অলাইনের নাম উল্লেখ করেছেন রাশেদ)।’

তিনি আরও লিখেছেন, ‘আমি তথ্য পেলাম, নতুন গঠিত রাজনৈতিক দলেও তার নাম অন্তর্ভুক্ত রয়েছে। তিনি যুগ্ম সদস্য সচিব হিসেবে দলে পদ পেয়েছেন। আমি সাংবাদিক ভাইদের বলবো, গাজী সালাউদ্দীন তানভীরকে নিয়ে আপনারা বিস্তার অনুসন্ধান করেন, অনেক তথ্য বের হয়ে আসবে। একজন অপরিচিত মানুষ কেন এতো প্রভাবশালী, আপনাদের কি জানতে ইচ্ছে করেনা?’

রাশেদ খানের এ অভিযোগের ব্যাপারে গাজি সালাউদ্দিন আহমেদ তানভীর বলেন, আমি এতটুকুই বলব, এখানে আমার কোনো অর্থনৈতিক সংশ্লিষ্টতা নেই। বরং নতুন বাংলাদেশে এনসিটিবিতে আগের সিন্ডিকেট ভাঙার চেষ্টা করেছি। এছাড়া এ ধরনের অভিযোগ কেউ প্রমাণ করতে পারলে আমি শাস্তি মাথা পেতে নেব।’

তিনি আরও বলেন, প্রমাণ ছাড়া এই অভিযোগ আমাকে রাজনৈতিকভাবে হেনস্তা করার জন্য করা হচ্ছে। রাখাল রাহার সাথে আমাকে জড়ানোও একটা গোষ্ঠীর চক্রান্ত হতে পারে। আমি এই অভিযোগের সুষ্ঠু তদন্ত চাই।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

৭১ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করেছে সরকার

নিজস্ব প্রতিবেদক: ৭১ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করেছে সরকার। সনদ বাতিল করে গত ২৪ ডিসেম্বর গেজেট জারি করা হয়েছে। এর আগে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি

র‌্যাব-১২ এর অভিযানে শেরপুরে পাচারের আগে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, আটক ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, সদর কোম্পানির একটি সফল অভিযানে বগুড়ার শেরপুর থানা এলাকা থেকে মহামূল্যবান কষ্টিপাথরের তৈরি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে।

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছুঁইছুঁই

নিজস্ব প্রতিবেদক: দেশে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে উদ্বেগজনক হারে। চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২০০ ছুঁইছুঁই করছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) এই রোগে

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক (অব.)-কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার সকাল ৮টার পর রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে আটক

নোয়াখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়কের ওপর হামলা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়কের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৪ জানুয়ারি) রাতে নোয়াখালী জেলা শহর মাইজদীর হাসপাতাল রোড মধুসূদনপুর এলাকায় এ

তারেক রহমান দেশে ফিরতে চাইলে ট্রাভেল ডকুমেন্ট দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক: লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকার প্রয়োজনীয় ট্রাভেল ডকুমেন্ট দিতে প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।