৩৫-এর কনেকে বিয়ে ৭৫-এর বৃদ্ধের, সকালেই মৃত্যু!

আন্তর্জাতিক ডেস্ক: উত্তরপ্রদেশের জৌনপুরে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। ৭৫ বছর বয়সি সঙ্গরুরাম দ্বিতীয়বার বিয়ে করার মাত্র এক রাত পরই মৃত্যু বরণ করেছেন।খবর আনন্দবাজার.কম

কুছমুছ গ্রামের বাসিন্দা সঙ্গরুরাম বছর খানেক আগে স্ত্রী হারান। নিঃসন্তান হওয়ায় একেবারেই একা হয়ে পড়েছিলেন তিনি। কৃষিকাজে ব্যস্ত থাকলেও একাকিত্ব তাঁকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছিল। তাই আত্মীয়-স্বজনের আপত্তি সত্ত্বেও নতুন করে বিয়ে করার সিদ্ধান্ত নেন।

২৯ সেপ্টেম্বর স্থানীয় মন্দিরে মালাবদল করে বিয়ে করেন তিনি ৩৫ বছর বয়সি মনভবতীর সঙ্গে। বিয়ের আগেই আদালতে রেজিস্ট্রি হয়েছিল। নবদম্পতির প্রথম রাত কাটে মূলত আলাপ-আলোচনায়। ভবিষ্যতের সংসার নিয়ে কথা বলেছিলেন দু’জনে।

পরদিন সকালে আচমকা সঙ্গরুরামের শারীরিক অবস্থার অবনতি ঘটে। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

আকস্মিক এই মৃত্যুতে গ্রামজুড়ে তৈরি হয়েছে নানা জল্পনা। আত্মীয়-স্বজনদের অনেকেই মনে করছেন, মৃত্যু হয়তো স্বাভাবিক নয়, এর নেপথ্যে থাকতে পারে ষড়যন্ত্র। বিশেষত দিল্লিতে থাকা পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন।

ময়নাতদন্ত হবে কি না এবং পুলিশি তদন্ত শুরু হবে কি না, তা নিয়েই এখন আলোচনা চলছে এলাকায়। হঠাৎ করে ঘটে যাওয়া এই মৃত্যুতে গ্রামবাসীরাও স্তম্ভিত।এক রাতের দাম্পত্যই শেষ হয়ে গেল ৭৫ বছরের বৃদ্ধের জীবনে। ঘটনাটি ঘিরে এখন রহস্যের ঘনঘটা।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দফা ঘোষণা নাহিদের

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম আওয়ামী লীগ নিষিদ্ধসহ সরকারের কাছে তিন দফা ঘোষণা করেছেন। শুক্রবার বিকেলে নিজের ভ্যারিফাইড ফেসবুক পেইজে তিনি এ

সিরাজগঞ্জ যমুনা পাড়ের কাশফুলের উন্মাদনা যেন মায়াবী

নজরুল ইসলাম: এক পাশে নদ, অন্য পাশে সাদা বকের সারির মতো যেন পালক ফুলিয়ে হাওয়ায় দুলছে কাশফুল। এ যেন যমুনা নদীর পাড়ে সবুজের ভেতর অনেকটা

যশোরে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৪৫ যাত্রী

নিজস্ব প্রতিবেদক যশোর-নড়াইল মহাসড়কের ফতেহপুর এলাকায় চলন্ত অবস্থায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে বাসে থাকা সব যাত্রী নিরাপদে নেমে যেতে সক্ষম হওয়ায়

মে মাসে ছুটির পর ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

নিজস্ব প্রতিবেদক: ঈদে টানা ৯ দিনের লম্বা ছুটির পর এবার মে মাসে দুবার তিন দিন করে ছুটি পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি ছুটির প্রজ্ঞাপন

পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড পরিমাণ টাকা

নিজস্ব প্রতিবেদক: প্রসঙ্গত, পাগলা মসজিদে দান করলে মনোবাসনা পূরণ হয় এমন বিশ্বাস থেকে মুসলমান ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের লোকজন এ মসজিদে দান করে থাকেন। আর এজন্য

ইরানের ১০ লাখ সেনা প্রস্তুতি : হরমুজ প্রণালি নিয়ে কঠোর অবস্থান

অনলাইন ডেস্ক ইরান যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল হামলা মোকাবিলায় ১০ লাখ যোদ্ধা প্রস্তুত করেছে বলে জানিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম এক সামরিক সূত্রের বরাতে এ তথ্য