১৩ মাসে ২২০ নেতাকর্মী বহিষ্কার, তবুও থামছে না বিএনপির বিতর্কিত কর্মকাণ্ড

যশোর প্রতিনিধি: দখল ও চাঁদাবাজিসহ একাধিক অভিযোগে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে দলের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইভাবে মনিরামপুর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক তুহিন হোসেনকে এক ভ্যানচালক হত্যার ইন্ধনদাতা হিসেবে অভিযুক্ত হওয়ায় সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

শুধু আনোয়ার বা তুহিন নন, গত ১৩ মাসে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত যশোরের অন্তত ২২০ জন নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে জেলা বিএনপি। একের পর এক এমন ঘটনার কারণে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। হাইকমান্ড থেকে কঠোর নির্দেশনা এলেও তৃণমূলে অনেক বিতর্কিত নেতাকর্মী তা উপেক্ষা করছেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সোমবার এক বিবৃতিতে জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এ পর্যন্ত যশোর জেলায় ২২০ জন নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, কোনো ব্যক্তির অপকর্মের দায় দল নেবে না। বিএনপিতে দুর্নীতি বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের কোনো স্থান নেই। দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণের বিরুদ্ধে বিএনপির অবস্থান স্পষ্ট।

উপজেলা পর্যায়ের কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, স্থানীয় পর্যায়ে ছোট পদধারী নেতারা কারও না কারও ছত্রচ্ছায়ায় অপরাধে জড়িয়ে পড়ছে। তারা বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি, দখল ও লুটপাট করছে। অভিযোগ উঠলেই দলের ভাবমূর্তি রক্ষায় শোকজ, পদ স্থগিত বা বহিষ্কার করা হয়। তবে শুধু সাংগঠনিক ব্যবস্থা যথেষ্ট নয়, আইনগত পদক্ষেপ না নিলে এদের দমন করা সম্ভব নয়।

যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, বিএনপি একটি বড় দল, তৃণমূলে নেতাকর্মীর সংখ্যাও বেশি। দলের শৃঙ্খলা ভঙ্গ করলে কারও প্রতি কোনো ছাড় দেওয়া হচ্ছে না। শৃঙ্খলাভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হঠাৎ মাঠে নামতে শুরু করেছে আওয়ামী লীগ, বড় কিছুর পরিকল্পনা?

ডেস্ক রিপোর্ট: গত বছর ১০ নভেম্বর নূর হোসেন দিবসকে কেন্দ্র করে প্রকাশ্যে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছিল পলাতক আওয়ামী লীগ। কিন্তু ছাত্রজনতার কড়া অবস্থানে ধোপে টেকেনি

ভারতে চলন্ত গাড়ির ওপর ধসে পড়লো মেট্রোরেলের পিলার, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মুম্বাইয়ে নির্মাণাধীন মেট্রো রেললাইনের একটি পিলারের অংশ ধসে এক ব্যক্তি নিহত এবং তিনজন আহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের মুলুন্ড (পশ্চিম)

নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের গোলাবর্ষণ, ১০ ভারতীয় নিহত

অনলাইন ডেস্ক: ভারতশাসিত কাশ্মীরের পহেলগাঁও হামলা নিয়ে উত্তেজনার মধ্যে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাল্টা জবাবে রাতেই হামলা চালিয়েছে পাকিস্তান। সকাল থেকে নিয়ন্ত্রণরেখায় গোলাগুলি চলছে

৩৫-এর কনেকে বিয়ে ৭৫-এর বৃদ্ধের, সকালেই মৃত্যু!

আন্তর্জাতিক ডেস্ক: উত্তরপ্রদেশের জৌনপুরে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। ৭৫ বছর বয়সি সঙ্গরুরাম দ্বিতীয়বার বিয়ে করার মাত্র এক রাত পরই মৃত্যু বরণ করেছেন।খবর আনন্দবাজার.কম কুছমুছ

সমস্যাকে করতে হলে জব্দ, শব্দ শিখো—আরও বেশি শব্দ!

সিরাজগঞ্জ প্রতিনিধি: সমস্যাকে করতে হলে জব্দ, শব্দ শিখো— আরও বেশি শব্দ!” এই বার্তাকে সামনে রেখে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো জেলা পর্যায়ের ইংরেজি ভাষা দক্ষতা উন্নয়ন প্রতিযোগিতা

হুমকি ও অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে

জামালপুর প্রতিনিধি: প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র দেখিয়ে দলের স্থানীয় নেতাকর্মীদের হুমকি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক। জামালপুর জেলা বিএনপির কার্যালয়ে