হাসিনার রায় ঘিরে আওয়ামী লীগের বিক্ষিপ্ত নাশকতা

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজন নেতার মামলার রায়কে কেন্দ্র করে দেশের কয়ের জায়গায় বিক্ষিপ্ত নাশকতা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা। ঘোষিত দুইদিনের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি নিয়ে নাশকতা করেছে তারা। তবে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে।

রাজধানীর নিউ ইস্কাটনে ককটেল বিস্ফোরণের ঘটনায় আবদুল বাসির (৫০) নামে এক পথচারী আহত হয়েছেন। রোববার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে নিউ ইস্কাটন রোডের ওয়াক্ফ ভবনের সামনে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহত আবদুল বাসির বলেন, ওয়াক্ফ ভবনের সামনে দিয়ে আমি হেটে বাংলামোটরে আমার অফিসে যাচ্ছি। হঠাৎ ককটেল বিস্ফোরিত হয়। ওয়াক্ফ ভবনের সামনে দিয়ে যাওয়া ফ্লাইওভার ওপর থেকে ককটেল ছুড়ে মারা হয়েছে। এতে আমার পায়ে ও হাতে জখম হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে হাতিরঝিল মধুবাগ সেতুতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়।

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়কে গাছ ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার গোপালপুর বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়তে গাছ কেটে ফেলে তারা অবরোধ করে। এতে মহাসড়কের দুইপাশে যানবাহন আটকা পড়ে এবং হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত হয়।

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকাগামী আজমিরী গ্লোরী পরিবহনের একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে মুহূর্তের মধ্যেই বাসটি পুড়ে যায়। শনিবার রাত পৌনে আটটার দিকে মহানগরীর হারিকেন এলাকায় এ ঘটনা ঘটে। বাসটিতে তখন প্রায় ১০-১২ জন যাত্রী ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে যাত্রীরা দ্রুত নেমে নিরাপদ স্থানে চলে যান। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুনে বাসের প্রায় ৮০ শতাংশ পুড়ে ছাই হয়ে যায়।

সিলেটে হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্স ও বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিনগত গভীর রাতে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও কুমারগাঁও বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটেছে। তবে এতে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে অ্যাম্বুলেন্সটি পুড়ে ছাই হয়ে গেছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিএনপির সিনিয়র নেতার ‘জয় বাংলা’ স্লোগান, তোলপাড়

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে নোয়াখালীর হাতিয়ায় বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশে আবুল বাসার ফুল মিয়া নামের এক বিএনপি নেতার ‘জয় বাংলা’

দেশে ৩ হাজার স্পট থেকে দৈনিক শতকোটি টাকা চাঁদা আদায়

নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ সারা দেশে প্রায় ৩ হাজার স্পট থেকে প্রতিদিন প্রায় শতকোটি টাকা চাঁদা আদায় করা হয়। এসব চাঁদাবাজির পেছনে সড়ক পরিবহণ মালিক সমিতি, শ্রমিক

লক্ষ্মীপুরে জোয়ারের পানিতে ৪০ গ্রাম প্লাবিত

অনলাইন ডেস্ক: মেঘনা নদীতে অতিরিক্ত জোয়ারের পানিতে লক্ষ্মীপুরের উপকূলীয় এলাকার অন্তত ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে। স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট পানি বৃদ্ধি পাওয়ায় প্রায়

টাঙ্গাইলে কারিগরি ছাত্র আন্দোলনের ৬ দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে বিএসসি ডিগ্রিধারীদের অযৌক্তিত ৩ দফা দাবির প্রতিবাদ ও কারিগরি ছাত্র আন্দোলনের উত্থাপিত ৬ দফা দাবি বাস্তবায়নে বিক্ষোভ মিছিল ও লাল

মুসাব্বির হত্যা বিচ্ছিন্ন ঘটনা, নির্বাচনে প্রভাব পড়বে না : সালাউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনা বিচ্ছিন্ন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে সিরাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া মাহফিল

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে সিরাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২