হাসনাতের বক্তব্যে দিল্লির উত্তেজনা উদ্বেগ অবান্তর : পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ

নিজস্ব প্রতিবেদক: হাসনাতের বক্তব্যে দিল্লির উত্তেজনা উদ্বেগ অবান্তর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশ কোনো সন্ত্রাসবাদে বিশ্বাস করে না। আমরা কোনো বিচ্ছিন্নতাবাদীকে আমাদের ভূমিতে আমরা আশ্রয় দেব না। একজন রাজনৈতিক নেতা বলতে পারেন। কিন্তু এদেশের কোনো সরকারই এটাকে সমর্থন করবে না।

বুধবার বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।,

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ভারতে বসে আগে সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দিতেন। এখন তিনি সংবাদমাধ্যমেও বক্তব্য দিচ্ছেন। তার বক্তব্যে যথেষ্ট উসকানি আছে।

আদালতের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত হয়ে তিনি পাশের দেশে বসে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবেন—এটাতে তো আমরা আপত্তি জানাবই। আমরা তো তাকে ফেরত চাইবই। কিন্তু ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাচ্ছে না। তার বক্তব্য বন্ধ করছে না। উল্টো সর্বশেষ তারা কিছু নসিহত করেছে।,

তিনি বলেন, বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা প্রতিবেশীদের উপদেশ চাই না। এই সরকার অত্যন্ত ভালো পরিবেশে একটি নির্বাচন আয়োজন করতে চায়, যা গত ১৫ বছর ছিল না। এখন ভারত এটা নিয়ে আমাদের উপদেশ দিচ্ছে, এটাকে আমি অগ্রহণযোগ্য মনে করি। কারণ গত প্রহসনের নির্বাচনগুলোতে তারা কোনো শব্দ করেনি। এখন আমরা যখন একটি ভালো নির্বাচনের দিকে যাচ্ছি, তখন তারা নসিহত করছে। এটা অগ্রহণযোগ্য।

সম্প্রতি ভারতের সেভেন সিস্টারস নিয়ে হাসনাত আব্দুল্লাহর মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন,

মুক্তিযুদ্ধ নিয়ে নরেন্দ্র মোদির মন্তব্যের জবাবে তিনি বলেন, ভারত সব সময় মুক্তিযুদ্ধে বাংলাদেশের ভূমিকাকে খাটো করে দেখানোর চেষ্টা করে। এটা গ্রহণযোগ্য নয়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জ শাহজাদপুরে সড়ক নির্মাণে রডের বদলে বাঁশ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দুর্গাপুর গ্রামে সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন এ প্রকল্পে গাইডওয়াল

ঢাকার উদ্দেশে লন্ডনের বাসা ছাড়লেন খালেদা জিয়া 

অনলাইন ডেস্ক: লন্ডনে উন্নত চিকিৎসা শেষে প্রায় চার মাস পর দেশে ফেরার উদ্দেশে তারেক রহমানের বাসা থেকে বের হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার স্থানীয় সময়

মোংলায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোংলায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে মোংলা বন্দর বহুমুখী

রায়গঞ্জে তিন বাড়ীতে দুর্বৃত্তের হামলাও ভাংচুর, ভিপি আয়নুল হকের ঘটনাস্থল পরিদর্শন 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জে রায়গঞ্জের ধামাইনগর ইউনিয়নে একই রাতে তিন বাড়ীতে দুর্বৃত্তের হামলা ও ভাংচুর। গত ১৭ জানুয়ারি (শুক্রবার) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ধামাইনগর

১০ লাখ টাকা চাঁদা না পেয়ে আ.লীগ নেতার ওপর যুবদল কর্মীর হামলা

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া সদর উপজেলায় চাঁদার টাকা না পেয়ে ওমর ফারুক নামের এক আওয়ামী লীগ নেতার ওপর ওয়ার্ড যুবদল কর্মীর হামলার ঘটনা ঘটেছে। সোমবার বিকাল সাড়ে

বেলকুচি ছাত্রশিবিরের কমিটি গঠন সভাপতি ইউসুফ বাবু, সেক্রেটারি আরিয়ান ইসমাইল

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা শাখার ২০২৫ সেশনের কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। উপজেলার সাথীদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন হাফেজ