হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে কাল

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য কাল (সোমবার) সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।

রোববার সকালে হাদির পরিবার ও একাধিক সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সিঙ্গাপুরে নেওয়ার প্রাথমিক অবস্থায় আছেন বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।

ডা. আহাদ বলেছেন, ফুসফুস আগের মতই আছে। লাইফ সাপোর্ট দিয়ে শ্বাস প্রশাস চলছে। কিডনিও কাজ করছে। মূল সংকট এখন মস্তিষ্কের ইস্যু।

জানা গেছে, এয়ার অ্যাম্বুলেন্সে হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হবে।

সিঙ্গাপুর জেনারেল হাসাপাতালে ভর্তি ও ভিসা প্রক্রিয়া চলছে। তার সফরসঙ্গী হচ্ছেন ভাই আবু বকর সিদ্দীক।

ওসমান হাদির গুরুতর অসুস্থতার কারণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আশ্বাস দিয়েছেন চিকিৎসার প্রয়োজনে তাকে বিদেশে পাঠানো হবে।

সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, যার জন্য তার পরিবার ও ‘ইনকিলাব মঞ্চ’ সরকারের সাথে যোগাযোগ করেছে এবং সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিএনপিতে যোগ দিলেন ৪০ সনাতন ধর্মাবলম্বী পরিবার

ডেস্ক রিপোর্ট: বরিশাল সদর উপজেলায় বিএনপি নেতার হাতে ফুল দিয়ে দলটিতে যোগদান করেছেন ৪০টি সনাতন ধর্মাবলম্বী পরিবারের সদস্যরা।, সোমবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের

গাজায় ৮৩৫টি মসজিদ সম্পূর্ণরূপে ধ্বংস করেছে ইসরায়েল

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দুই বছর ধরে চলা ইসরায়েলি হামলায় ঐতিহাসিক স্থাপত্য ও ধর্মীয় ঐতিহ্য কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে। উপত্যকার মোট ১ হাজার ২৪৪টি

শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে ভারত: সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক: ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, গত ৫৪ বছরের ভারতীয় দালালরা দেশে বিভিন্ন ষড়যন্ত্র-চক্রান্ত করেছে। বিশেষ করে গত ১৬ বছরে দেশ ছিলো ভারতের সাপ্লাই

এনায়েতপুর মেহের উন নেছা স্কুলে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ 

নিজস্ব প্রতিবেদক: চৌহালী উপজেলাধীন এনায়েতপুর মেহের-উন-নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী খাজা ইউনুস আলী ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ মাঠে বার্ষিক

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত সকাল ৯টায়

নিজস্ব প্রতিবেদক: তুরাগ নদের তীরে অনুষ্ঠিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত আজ রোববার (২ জানুয়ারি) সকাল ৯টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন

সাপের কামড়ে প্রাণ গেল ৩ গৃহবধূর

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৃথক এলাকায় সাপের কামড়ে তিন গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ও রোববার (১৪ সেপ্টেম্বর) উপজেলার শিবনগর ইউনিয়ন ও কাজিহাল