সুনামগঞ্জে সিএনজি-পিকআপ সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পাগলাবাজার এলাকার বাঘেরকোনা নামক স্থানে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ার বাসিন্দা আবাদিত কেশবা প্রিয়া (৪০), তার মেয়ে সুনামগঞ্জের সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী প্রথমা চৌধুরী। তারা হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। নিহত সিএনজিচালক সজল ঘোষ সুনামগঞ্জ পৌরশহরের নবীনগর এলাকা বাসিন্দা।,

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সুনামগঞ্জ থেকে যাত্রীবাহী একটি সিএনজি সিলেটের দিকে যাচ্ছিল। পথে সিলেট থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা এক নারী ও চালকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় কিশোরী প্রথমা চৌধুরীকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বলেন, দুর্ঘটনার পর পরই পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উদ্ধার কাজ চালায়। নিহত তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পিকআপের চালককে আটক করা হয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জামায়াতে যোগ দিলেন বিএনপির ৭১ নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহেলা ইউনিয়নে বিএনপির ৭১ নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জেহেলা ইউনিয়নে জামায়াতে ইসলামী আয়োজিত এক যোগদান

মৌলভীবাজার সীমান্তে অবৈধভাবে ১০৩ ভারতীয়র অনুপ্রবেশ

ডেস্ক রিপোর্ট: মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশে করেছে ১০৩ জন ভারতীয়। এর মধ্যে বিজিবির হাতে আটক হয়েছে ৭৩ জন। এ ঘটনার

সিরাজগঞ্জ কাশিয়াহাটা মাঠ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার কাশিয়াহাটা গ্রামের একটি মাঠ থেকে আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে স্থানীয়দের

ইনকিলাব মঞ্চের আহত কারও শরীরে গুলির আঘাত নেই, প্রধান উপদেষ্টার দপ্তরের বিবৃতি

নিজস্ব প্রতিবেদক: ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এছাড়া ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের

পাঁচ ইসলামী ব্যাংক একীভূতকরণের অনুমোদন আজ হতে পারে

নিজস্ব প্রতিবেদক: দেশের আর্থিক খাতে স্থিতিশীলতা আনতে শরিয়াহভিত্তিক পাঁচটি দুর্বল ব্যাংককে একীভূত করার প্রস্তাব আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে। অনুমোদন

সিরাজগঞ্জে মোটরসাইকেল কিনে ফেরার পথে প্রাণ গেলো দুজনের

সিরাজগঞ্জ প্রতিনিধি: ২৬ বছর বয়সী রাসেল। তার অনেক দিনের শখ ছিল একটি মোটরসাইকেল কেনার। কিন্তু অর্থের অভাবে সেটা এতদিন হয়ে ওঠেনি। দীর্ঘদিন পর নতুন মোটরসাইকেল