সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত থেকে বদর উদ্দিন (৩৫) নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (১ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর গ্রামে খবর ছড়িয়ে পড়ে—বদরকে গুলি করে হত্যা করেছে বিএসএফ, মরদেহও নিয়ে গেছে। ঘটনার পর গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বিজিবি ও পুলিশ বলছে, বদরের মৃত্যুর খবর ভিত্তিহীন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আরিফুল ইসলাম বলেন, লোকমুখে শুনছি, বদরকে বিএসএফ গুলি করেছে। তবে বিষয়টির সত্যতা আমি নিশ্চিত হতে পারিনি। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস ঢাকা পোস্টকে বলেন, স্থানীয় বিজিবি ক্যাম্প কমান্ডারের সঙ্গে কথা বলে জেনেছি, বদর উদ্দিনকে বিএসএফ আটক করেছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত নয়।,

একই তথ্য নিশ্চিত করেছেন ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) কর্মকর্তা মুন্সী ইমদাদুর রহমান। তিনি বলেন, বদর নামে একজনকে বিএসএফ আটক করেছে। বর্তমানে তিনি তাদের ক্যাম্পে আছেন বলে জেনেছি।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ১৬ হাজার ৪২৯ মামলা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ১৬ হাজার ৪২৯টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার রাত ৮টা ১৩ মিনিটে সরকারের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে

খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল এলাকায় মো. শামীম (৪২) নামের যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২২ আগস্ট) গভীর রাতে সৈয়দ

সিরাজগঞ্জে বাসদের উদ্যোগে গাজায় ইসরাইলি বাহিনীর হামলা ও গনহত্যার প্রতিবাদে মানববন্ধন

নজরুল ইসলামঃ যুদ্ধবিরতিকে অমান্য করে গাজায় ইসরাইলি বাহিনীর হামলা ও গনহত্যার প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সিরাজগঞ্জ জেলার উদ্যোগে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০

সমস্যাকে করতে হলে জব্দ, শব্দ শিখো—আরও বেশি শব্দ!

সিরাজগঞ্জ প্রতিনিধি: সমস্যাকে করতে হলে জব্দ, শব্দ শিখো— আরও বেশি শব্দ!” এই বার্তাকে সামনে রেখে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো জেলা পর্যায়ের ইংরেজি ভাষা দক্ষতা উন্নয়ন প্রতিযোগিতা

বাংলাদেশ আগামী ২০ বছর অরাজকতার মধ্যে দিয়ে যাবে: রুমিন ফারহানা

ডেস্ক রিপোর্ট: ব্যারিস্টার রুমিন ফারহানা সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের আয়োজিত টক শোতে অংশ নিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাঁর মতামত প্রকাশ করেছেন। তিনি বলেন,

সকালে সড়কে ঝরল ৩ প্রাণ

নিজস্ব প্রতিবেদক: পাবনার সাঁথিয়া উপজেলায় বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শুক্রবার (৪ জুলাই) ভোর সাড়ে