সিরাজগঞ্জ চৌহালীতে জামায়াতের জনসভা: বিএনপি কর্মী যোগদান নিয়ে দ্বিমত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার স্থল ইউনিয়নের ৪নং ওয়ার্ডে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় সোমবার বিকেলে। স্থল চর দারুস সালাম দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে বিএনপির কর্মী ও সমর্থকদের একটি অংশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছে বলে জানানো হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন স্থল ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা লিয়াকত আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং সিরাজগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর, সিরাজগঞ্জ–৫ আসনের সংসদ সদস্য প্রার্থী আলী আলম। এছাড়া এনায়েতপুর থানা জামায়াত, চৌহালী উপজেলা জামায়াত ও বেলকুচি উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, বিএনপির মোট ৭২ জন কর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে তাদের দলে যোগদান করেছে। তবে স্থল ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়কের পক্ষ থেকে জানানো হয় যে, ওইদিন কোনো জনসভা অনুষ্ঠিত হয়নি এবং বিএনপির কোনো কর্মী অন্য দলে যোগ দেয়নি।

দুই পক্ষের দাবি-অস্বীকারকে ঘিরে এলাকায় আলোচনা তৈরি হয়েছে। তবে যোগদান প্রসঙ্গে পক্ষগুলোর ভিন্নমুখী বক্তব্যের কারণে ঘটনাটির বিষয়ে স্পষ্ট কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাংলাদেশিদের পুনরায় পর্যটন ভিসা দিচ্ছে আরব আমিরাত

অনলাইন ডেস্ক: সীমিত পরিসরে বাংলাদেশিদের জন্য পুনরায় ভিজিট (ভ্রমণ) ভিসা চালু করল সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দুই দেশের মধ্যে টেকসই কূটনৈতিক যোগাযোগের পর বাংলাদেশিদের পুনরায়

চট্টগ্রামে টোলকর্মীকে লাঞ্ছিতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের শাহ আমানত সেতুতে টোল নিতে বিলম্ব করায় টোল প্লাজায় কর্মরত কম্পিউটার অপারেটরকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। শুক্রবার (২৪

সিরাজগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে টুকরা ছোনগাছা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের চেষ্টায় আগুন

তাড়াশে গোপনে মাদ্রাসার কমিটি গঠন, ইউএনও’র কাছে  অভিযোগ

তাড়াশ প্রতিনিধি: শিক্ষা বোর্ডের নির্দেশনা উপেক্ষা ও গোপনে তাড়াশের ঝুরঝুড়ি লক্ষীপুর মহিলা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে যথাবিহিত ব্যবস্থা গ্রহণ এবং অনিয়ম তদন্তে

লেকচার পাবলিকেশন কোম্পানিতে গোপনে চাকরি করছেন শিক্ষা ক্যাডারের পাঁচ শতাধিক কর্মকর্তা!

নিজস্ব প্রতিবেদক: দেশের শিক্ষা ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে শিকড় গেড়েছে ৫ হাজার কোটি টাকার এক বিশাল অবৈধ গাইড বই বাণিজ্য। প্রতি বছর বছরের শুরুতে কোটি কোটি শিক্ষার্থীর

বিএনপির ব্যানার নিয়ে মানববন্ধনে আ.লীগের নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরের কালকিনিতে বিএনপির ব্যানারে অনুষ্ঠিত এক মানববন্ধনে অংশ নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এমনকি যারা মানববন্ধনে বক্তব্য রাখেন তারা বেশিরভাগই আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের