সিরাজগঞ্জে ৪৩ কেজি গাঁজা ও পিকআপসহ ৩ মাদক কারবারি আটক  

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে ৪৩ কেজি গাঁজা, একটি পিকআপসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে। শনিবার (৬ ডিসেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার কড্ডার মোড় এলাকায় অভিযান পরিচানা করে তাদের আটক করে সদর থানা পুলিশ।

আটককৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামাড়ী থানার নয়াবাড়ি গ্রামের নুর হোসেনের ছেলে (ড্রাইভার) মাসুদ রানা (২৭), একই উপজেলার বানিয়াটারী গ্রামের মৃত নইম উদ্দিনের ছেলে (হেলপার) মামুন মিয়া (২৬) ও গাঁজার মালিক বেলকুচি থানার চন্দনগাতী মৌলভীপাড়ার সমশের আলীর ছেলে রেজাউল করিম (৪০)।

পুলিশসুত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোখলেছুর রহমান ও ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আসাদুজ্জামান সহ থানার অফিসার ফোর্সদের সমন্বয়ে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে। অভিযানে একটি পিকআপ যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-১২-৬৩৩৪। মাদকদ্রব্য গাঁজা নিয়ে বিক্রয়ের জন্য কড্ডার মোড় এলাকায় অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে আভিযান চালানো হয়। অভিযান চালিয়ে পিকআপ হতে মোট ৮ (আট) পোটলা শুকনা মাদকদ্রব্য গাঁজা যার ওজন ৪৩ কেজি পিকআপসহ উদ্ধার করে জব্দ করা হয়েছে। এসময় ড্রাইভার, হেলপার ও গাঁজার মালিককে আটক করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যমুনা নদীর ভাঙনে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বসতবাড়ি ও ফসলি জমি বিলীন, স্থায়ী বাঁধের দাবি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলা বর্তমানে তীব্র নদী ভাঙনের কবলে রয়েছে। যমুনা নদীর পানি কমতে শুরু করায়, নদীর তীরে বসতবাড়ি, ফসলি জমি এবং শিক্ষা

ভুয়া ‘জমজমের পানি’ বিক্রি করে ৩০ কোটি টাকা আয়

ঠিকানা টিভি ডট প্রেস: পবিত্র জমজম পানি বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে বরাবরই অত্যন্ত সম্মানের একটি জিনিস। তবে মুসলিমদের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়েই তুরস্কে এক ব্যক্তি

ঢাকার ৭ আসনে জামায়াতের প্রার্থী যারা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন নির্বাচনে ঢাকা মহানগরী উত্তরের সাতটি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মধ্যে দলটির আমির ডা. শফিকুর রহমান ঢাকা ১৫

আটকে পড়া ৮ হাজার কর্মী প্রথম ধাপে মাল‌য়ে‌শিয়া যাবেন: লুৎফে সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেছেন, ‘প্রথম ধা‌পে মাল‌য়ে‌শিয়া যাবেন আট‌কে পড়া ৮ হাজার কর্মী। কর্মী পাঠানোর প্রক্রিয়ায় কোনো

কাশ্মীরে জঙ্গি হামলায় অন্তত ২৫ পর্যটক নিহত

অনলাইন ডেস্ক: ভারতের কাশ্মীরে জঙ্গি হামলায় অন্তত ২৫ পর্যটক নিহত হয়েছেন। একে সাম্প্রতিক সময়ে বেসামরিক নাগরিকদের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা বলে অভিহিত করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার কাশ্মীরের

গুজবে কান না দেওয়ার আহ্বান ডা. জাহিদের

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা.