সিরাজগঞ্জে বাসচাপায় সাইকেল আরোহীর মৃত্যু, বাসে আগুন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে বাসচাপায় এক অজ্ঞাতপরিচয় সাইকেল আরোহীর (৩০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা সংশ্লিষ্ট বাসে আগুন ধরিয়ে দেয়।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কাজিপুর-ধুনট আঞ্চলিক সড়কের শ্যামপুর বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত যুবক বাইসাইকেলযোগে সোনামুখী বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আঁখি পরিবহণের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করে অগ্নিসংযোগ করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে বাসটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম বলেন, বাসচাপায় এক অজ্ঞাতপরিচয় সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। স্থানীয়রা বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পোষ্য কোটা পুন:বহালের দাবিতে রাবির কর্মকর্তা কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরত পালন  

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী, ০৮ জানুয়ারি ২০২৫ পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্মকর্তা ও কর্মচারীরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন। বুধবার সকাল ৯টা থেকে শুরু

নতুন বার্তা দিলেন আয়াতুল্লাহ আলি খামেনি

অনলাইন ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরাইল যুক্তরাষ্ট্রের সাহায্য চাচ্ছে, যা ‘তাদের দুর্বলতা ও অক্ষমতারই নিদর্শন’। বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে দেওয়া এক বার্তায় তিনি

ছাত্র হত্যা মামলায় সাবেক মেয়র মানিক গ্রেপ্তার, কারাগারে পাঠানোর নির্দেশ

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রধান মানিককে ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

আ. লীগকে বাদ দিয়ে ইনক্লুসিভ ইলেকশন হতে পারে না: বদিউর রহমান

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগকে বাদ দিয়ে যে ইলেকশন হচ্ছে, এটা ইনক্লুসিভ ইলেকশন (অন্তর্ভুক্তিমূলক নির্বাচন) হতে পারে না বলে মন্তব্য করেছেন সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের

হাসিনা-কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ মিলেছে

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৫ জনের বিরুদ্ধে জুলাই-আগস্টে গণহত্যার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। রোববার (২০ এপ্রিল) চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার

সিরাজগঞ্জ প্রতিনিধি: দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডসহ সম্প্রতি রাজধানী ও চট্টগ্রামে ৩টি আগুনের ঘটনার