সিরাজগঞ্জে নারীদের অগ্রযাত্রায় বাধা নয়, শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

সিরাজগঞ্জ প্রতিনিধি: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নারীদের এগিয়ে যাওয়ার পথে জামায়াত কোনো বাধা হবে না। বরং নারীদের জন্য শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে।
শনিবার (২৪ জানুয়ারি) সিরাজগঞ্জের ইসলামিয়া কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দুর্নীতির মাধ্যমে যে অর্থ লোপাট করা হয়েছে, তা ফিরিয়ে আনতে জামায়াতে ইসলামী কার্যকর উদ্যোগ নেবে। দুর্নীতি বন্ধ করা এবং লুট হওয়া অর্থ রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনতে পারলে দেশের সামগ্রিক চিত্র বদলে যাবে বলে তিনি মন্তব্য করেন। তার ভাষ্য অনুযায়ী, জামায়াত একটি দুর্নীতিমুক্ত দেশ গড়ে তুলতে চায়।
জনসভায় তিনি সিরাজগঞ্জ জেলার বিভিন্ন সংসদীয় আসনে ১০ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। একই সঙ্গে যেখানে যে প্রার্থী রয়েছে, সেখানে জোটের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান।
ক্ষমতায় গেলে সিরাজগঞ্জের হারিয়ে যাওয়া তাঁত শিল্প পুনরুদ্ধারে পদক্ষেপ নেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। পাশাপাশি জেলার গুরুত্বপূর্ণ নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
গণভোট প্রসঙ্গে ডা. শফিকুর রহমান ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, গণভোটে ‘হ্যাঁ’ মানে ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা, ১৪০০ শহীদের হত্যার বিচার সম্পন্ন করা এবং দেশে আর ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না হওয়া। তিনি বলেন, ‘হ্যাঁ’ ভোটের অর্থ চাঁদাবাজদের আর প্রশ্রয় না দেওয়া।
বক্তৃতার শেষ পর্যায়ে তিনি বলেন, নির্বাচনী মাঠে নানা বক্তব্য ও সমালোচনা আসবে। তবে কেউ যেন কাউকে গালিগালাজ না করে এবং শালীনতা বজায় রাখে, সে বিষয়ে তিনি সবাইকে অনুরোধ জানান।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নিজ দেশের শিখ সম্প্রদায়ের ওপর ব্যালিস্টিক মিসাইল ছুড়লো ভারত

অনলাইন ডেস্ক: পাকিস্তানের ডিজিএফআইর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন, শুক্রবার মধ্যরাতে ভারত ছয়টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। তবে এসব মিসাইল তাদের নিজ রাজ্য

নিরাপত্তায় আন্তর্জাতিক শর্ত পূরণ করেই রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে শুরু হবে উৎপাদন

নিজস্ব প্রতিবেদক: চেরোনবিলের মতো দুর্ঘটনার আশংকা নেই, নিরাপত্তায় আন্তর্জাতিক শর্ত পূরণ করেই উৎপাদন শুরু হবে দাবি করেছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের তথ্য কর্মকর্তা ও ফোকাল

তাড়াশে যুবদলের দুই নেতার ভয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পুকুরে আতঙ্কের ঢেউ

নজরুল ইসলাম: সিরাজগঞ্জের তাড়াশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সুফলভোগীদের পুকুর দখল ও জোরপূর্বক মাছ চাষাবাদের অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের দুই নেতার বিরুদ্ধে। এনিয়ে ভুক্তভোগীরা চরম আতঙ্কে দিন

উত্তরায় স্কুলে বিমান বিধ্বস্ত, শিক্ষার্থীসহ নিহত ২২

নিজস্ব প্রতিবেদক: ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত অন্তত ২২ জনের

পাকিস্তানে রাজনৈতিক নিপীড়ন নিয়ে মার্কিন কংগ্রেসে শুনানি অনুষ্ঠিত হচ্ছে

অনলাইন ডেস্ক: পাকিস্তানে বিরোধী মত ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর চলমান দমন-পীড়ন নিয়ে শুনানি আয়োজন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র কংগ্রেসের টম ল্যান্টস হিউম্যান রাইটস কমিশন। সোমবার (১৪

আমি একটা সংগঠন করতাম, যেটা বলতে এখন লজ্জা হয়: জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট: জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির এবং কুলাউড়ার কৃতি সন্তান ডা. শফিকুর রহমান বলেছেন, তিনি একসময় অন্য একটি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, যা বর্তমানে তিনি

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন