সিরাজগঞ্জে নবজাতকের লাশ গোপনের চেষ্টায় হাসপাতালকে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে সিজারের পর নবজাতকের মৃত্যু হলে লাশ গোপনের অভিযোগে ‘পিস ল্যাব অ্যান্ড হাসপাতাল’কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুর রহমান এই অভিযান পরিচালনা করেন। এ সময় হাসপাতালের অপারেশন থিয়েটারের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার বিকেলে উপজেলার ভেড়ুয়াদহ মহল্লায় অবস্থিত বেসরকারি এই হাসপাতালে সিজার অপারেশনের সময় নবজাতকের মৃত্যু হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতকের মরদেহ বিস্কুটের প্যাকেটে ভরে একটি পরিত্যক্ত কক্ষে লুকিয়ে রাখে এবং স্বজনদের জানায় যে শিশুটি দুই দিন আগেই গর্ভে মারা গিয়েছিল।

তদন্তে উঠে আসে, অপারেশনের আগে কোনো পরীক্ষা-নিরীক্ষা করা হয়নি, অপারেশনের সময় অবশ দেওয়ার চিকিৎসক উপস্থিত ছিলেন না, নবজাতককে রাখার জন্য কোনো সুবিধাও ছিল না। পাশাপাশি অনুমোদিত ১০টি বেডের পরিবর্তে ১৮টি বেড স্থাপন করে হাসপাতাল কর্তৃপক্ষ নিয়মভঙ্গ করেছে। এসব অনিয়মের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত জরিমানা ও কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয়।

অভিযান চলাকালে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা উপস্থিত ছিলেন। এ ঘটনায় হাসপাতালের একজন শেয়ারহোল্ডার ফারুককে আটক করা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হোটেল ব্যবসায়ীদের দখলে ঢাকা–বগুড়া মহাসড়ক, ঝরছে তাজা প্রাণ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জে ঢাকা–বগুড়া মহাসড়কের বড় অংশ এখন হোটেল ব্যবসায়ীদের দখলে। হাইওয়ের ধার ঘেঁষে গড়ে ওঠা অসংখ্য খাবার হোটেল ও রেস্টুরেন্টের কারণে প্রতিনিয়ত ঘটছে

শেখ পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর ৫৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার পরিবার এবং দেশের শীর্ষ ১০টি শিল্পগোষ্ঠীর নামে দেশে ও বিদেশে থাকা মোট ৫৭ হাজার ২৫৬ কোটি ৮৬ লাখ টাকার

তাড়াশ পৌর যুব জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে তাড়াশে পৌর যুব জামায়াতের উদ্যোগ পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (১৩ ই রমজান)

টাকার কুমির’ মালেক! বিদেশে পাচার হাজার কোটি, দেশে জমি ছয় হাজার শতাংশ

নিজস্ব প্রতিবেদক: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে বিপুল অর্থ পাচারের গুরুতর অভিযোগে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানে উঠে

স্ত্রীকে চাঁদে জমি কিনে উপহার দিলেন স্বামী

স্ত্রীকে ভালোবেসে স্বামীরা অনেক কিছুই উপহার দেন। কিন্তু এবার স্ত্রীকে ভালোবেসে ভিন্ন ধরণের উপহার দিলেন এক স্বামী।আর তা পৃথিবীর কোন উপহার নয়। স্ত্রীকে ভালোবেসে তিনি

মৌসুমেও চালের দাম ঊর্ধ্বমুখী, ভোক্তা জিম্মি মিলার সিন্ডিকেটে

স্টাফ রিপোর্টার: সরকারি গুদামে পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও দেশে চালের বাজারে অস্থিরতা বেড়েছে। মিল মালিকদের সিন্ডিকেট ও কৃত্রিম সংকট তৈরির কারণে বোরোর ভরা মৌসুমেও চালের