সিরাজগঞ্জে দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে নাডুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ছাত্রীকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ), রাতে মামলা করেছেন।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
নাডুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকায় একই গ্রামে এনজিও পরিচালিত ‘আঁচল’ নামের স্কুলে পড়ালেখা করছিল ভুক্তভোগী ছাত্রী। গত ৯ মার্চ সকাল ১০টায় সেখানে গেলে এক কিশোর (১৪) তাকে ধর্ষণ করে। স্কুলছাত্রী চিৎকার করলে ওই কিশোর পালিয়ে যায়।
পরবর্তীতে স্কুলছাত্রী বাড়িতে ফিরে ঘন ঘন টয়লেটে যাওয়া আসা করে। তার মা ঘন ঘন টয়লেটে যাওয়া আসার কারণ জিজ্ঞাসা করলে স্কুলছাত্রী কাঁদতে থাকে। পরে তিনি টয়লেটে গিয়ে দেখতে পান চাপ-চাপ রক্ত পড়ে আছে। তখন স্কুলছাত্রী তার মাকে ঘটনাটি অবগত করলে তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। স্কুলছাত্রীর অবস্থা আশংকাজনক হয়ে পড়লে ১২ মার্চ রাত ২টায় তাকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’
স্কুলছাত্রীর চাচি সুখী বেগম বলেন,এত ছোট একটি মেয়ের সঙ্গে এ কাজ করতে পারে ভাবতে পারি না। এরা মানুষ না। আমি এই ঘটনার সঙ্গে জড়িত ছেলের শাস্তি দাবি করছি।’
শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক উম্মে রুমান লিমা বলেন, আগের তুলনাই স্কুলছাত্রী ভালো আছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সে ভয় পেয়েছে। মানসিকভাবে সে দুর্বল হয়ে পড়েছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), আসাদুজ্জামান বলেন, গত রোববার সকালে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়নি। স্থানীয়ভাবে আপোষের চেষ্টা করে ব্যর্থ হয় পরিবার। বুধবার সকালে এ বিষয়টি জানাজানির পর পুলিশের তদন্ত শুরু করে এবং জড়িত স্কুলছাত্রকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশের তৎপরতায় নির্যাতিত ওই শিশু ছাত্রীকে মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সেনাবাহিনীকে নিয়ে জাতিসংঘের যে সিদ্ধান্তের কারণে হাসিনার পতন!

ঠিকানা টিভি ডট প্রেস: জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বিবিসি হার্ডটকে বাংলাদেশ নিয়ে কথা বলেছেন। অনুষ্ঠানে তিনি বলেন, ৫ আগস্টে শেখ হাসিনার পক্ষে থাকলে

হবিগঞ্জের নবীগঞ্জ তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ২০ বছর বয়সী জুমি আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার সদর চৌষতপুর গ্রামের কমরু মিয়ার মেয়ে। বৃহস্পতিবার দুপুরে নিজের

বাঁশখালীতে ৭৫ হাজার টাকা মূল্যের চোরাইকৃত লোহার এ্যাংগেল উদ্ধার, গ্রেফতার ১

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চুরি হওয়া লোহার ব্রিজের পরিত্যাক্ত ১০টি এ্যাংগেল উদ্ধারপূর্বক চুরির সাথে জড়িত আনোয়ার কবির (১৯) নামে একজন কে

বিদ্রোহী প্রার্থী ৫৯ জনকে বহিষ্কার করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক: এয়োদশ সংসদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আরো ৫৯ জনকে বহিষ্কার করেছে বিএনপি। বুধবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে

পাবনায় মদপানে ২ জনের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক: পাবনা শহরে আওয়ামী লীগ নেতার সেই মদের বারের বিষাক্ত মদ্যপানে সুমন সরকার (৩৫) এবং মামুন (৩২) নামে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে পরিবার

র‌্যাব-১২ এর অভিযানে শেরপুরে পাচারের আগে কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, আটক ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, সদর কোম্পানির একটি সফল অভিযানে বগুড়ার শেরপুর থানা এলাকা থেকে মহামূল্যবান কষ্টিপাথরের তৈরি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে।