সিরাজগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে রাস্তার ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে ৩ জন।

শনিবার (১৫ মার্চ), সকাল ১১ টার দিকে শহরের পৌসভার সাহেদনগর (ব্যাপারিপাড়ায়) এই ঘটনাটি ঘটে। নিহত ও আহতদের নাম ওপরিচয় পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। মো. হুমায়ন কবির জানান, সকালে শহরের সাহেদনগর ব্যাপারিপাড়ায় ড্রেন নির্মানের জন্য খননকাজের জন্য পাঁচ শ্রমিক কাজ করছিলো। এসময় পাশ্ববর্তী একটি বাড়ির দেয়াল ধসে পড়লে চাপা পড়ে পাচজনই। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও একটি বেসরকারি হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়া হলে এক শ্রমিকের মৃত্যুর ঘোষণা করে চিকিৎসক। এছাড়া মেডিনোভা হাসপাতালে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজনের মরদেহ জেনারেল হাসপাতাল মর্গে ও অন্যজনের মরদেহ স্বজনেরা বাড়িতে নিয়ে গেছেন।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এর উপ-পরিচালক মোঃ আব্দুর রহমান এই বিষয়টি নিশ্চিত করে জানান, মাটি থেকে ৫ ফুট নিচে খননের কাজে নিয়োজিত শ্রমিকরা কাজ করছিলো। এসময় রাস্তার পাশে বাড়ীর ৬-৭ ফুট উঁচু একটি দেয়াল ধসে পড়ে। এতে ৫ শ্রমিক চাপা পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। পর দুইজন শ্রমিকের মৃত্যু হয়েছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক। অপর আহত একজনকে বগুড়া জিয়াউর রহমান হাসপাতালে পাঠানো হয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সংবর্ধনায় কেবল তারেক রহমান বক্তব্য দেবেন, সৃষ্ট অসুবিধার জন্য ক্ষমা চাইলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের কারণে সৃষ্ট অসুবিধার জন্য নগরবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেছে

সুনামগঞ্জে সিএনজি-পিকআপ সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পাগলাবাজার এলাকার বাঘেরকোনা নামক স্থানে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-সুনামগঞ্জ পৌর শহরের

চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ৩৬

অনলাইন ডেস্ক: চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন। হিমালয়ের উত্তর পাদদেশে আঘাত হানা এই ভূকম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৮।

টাঙ্গাইলে জুয়া ও মাদক সেবনের সময় সদর বিএনপির সভাপতিসহ ৩৪ জন আটক

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে জুয়া ও মাদক সেবনের সময় যৌথবাহিনীর বিশেষ অভিযানে সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ ৩৪ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার

খাগড়াছড়ির সহিংসতার বিষয়ে যা বলছে আইএসপিআর

নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ি ও গুইমারায় সাম্প্রতিক সহিংসতা, সংঘর্ষ ও অস্থিরতার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ইউনাইটেড

সিরাজগঞ্জ ভূমি অফিসের বদলি নায়েব হাছান আলীর বিরুদ্ধে ঘুষ দুর্নীতির ঝড়, টাকা ফেরত পেতে দিশেহারা সেবাগ্রহীতারা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ভূমি অফিসে দীর্ঘদিন ধরে চলছে অনিয়ম ও দুর্নীতির মহোৎসব। সরকারি খাস জমি মালিকানায় রূপান্তর, খারিজ ও নামজারীর নামে মোটা