সিরাজগঞ্জে টানা তিন দিনের সংঘর্ষে অস্থির দুই মহল্লা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ শহরের সর্দারপাড়া ও ভাঙ্গাবাড়ি মহল্লার মধ্যে উত্তেজনা শুক্রবার সন্ধ্যায় শুরু হয়ে শনিবার ও রোববারও অব্যাহত থাকে। ধারাবাহিক সংঘর্ষে থানারোড, পাসপোর্ট অফিস রোড, আব্দুল মান্নান রোডসহ আশপাশের এলাকায় অস্বস্তি ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রথম দিনের সংঘর্ষ শুক্রবার সন্ধ্যায় সদর থানা মোড় থেকে পাসপোর্ট অফিস সড়ক এলাকায় ছড়িয়ে পড়ে। দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে মুখোমুখি অবস্থান চলতে থাকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পাসপোর্ট অফিস সড়কে আবার সংঘর্ষ শুরু হয়। পরে তা থানারোড সংলগ্ন আব্দুল মান্নান রোড পর্যন্ত ছড়িয়ে পড়ে। প্রায় চার ঘণ্টা ধরে ধাওয়া–পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ফলে এলাকা অস্থির হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন করা হয় এবং কিছু সময়ের জন্য যানচলাচল বন্ধ থাকে।

রোববার সকাল ১১টার দিকে নতুন করে উত্তেজনা দেখা দেয়। সংঘর্ষ পাসপোর্ট অফিস রোড থেকে থানারোড এলাকায় ছড়িয়ে পড়ে। এদিন একটি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। অফিস সময় ও পরীক্ষার দিনে সংঘর্ষের কারণে শিক্ষার্থী, চাকরিজীবী, রোগী ও সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়।

টানা তিন দিনের এই পরিস্থিতিতে সর্দারপাড়া, ভাঙ্গাবাড়ি, চিড়ার মিল, থানারোড ও পাসপোর্ট অফিস রোড এলাকায় সাধারণ মানুষ জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্যদের অতিরিক্ত মোতায়েন করা হয়েছে এবং পুরো এলাকার নিরাপত্তা পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নিরাপত্তায় আন্তর্জাতিক শর্ত পূরণ করেই রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে শুরু হবে উৎপাদন

নিজস্ব প্রতিবেদক: চেরোনবিলের মতো দুর্ঘটনার আশংকা নেই, নিরাপত্তায় আন্তর্জাতিক শর্ত পূরণ করেই উৎপাদন শুরু হবে দাবি করেছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের তথ্য কর্মকর্তা ও ফোকাল

ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: ভারতের ত্রিপুরা রাজ্যে তিন বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় বাসিন্দারা। নিহতদের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায়। বুধবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছে ৫৫

যুদ্ধ-পরবর্তী ধ্বংসযজ্ঞে গাজার প্রতিচ্ছবি দেখছে ইহুদিরা, স্বীকার করল ইসরাইলি মিডিয়া

অনলাইন ডেস্ক: ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর গভীর মানসিক ও কৌশলগত পরাজয় স্বীকার করল ইসরায়েলি গণমাধ্যম। দেশটির সংবাদ মাধ্যমে সতর্ক করে বলা হয়েছে, ইসরায়েলি সমাজের আক্রমণ-মুক্ত থাকার

বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানাল যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল এ. চুলিক এবং অ্যান্ড্রু হেরাপের নেতৃত্বে বাংলাদেশ সফররত সে দেশের একটি প্রতিনিধিদল অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে।

গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যসহ ২৭ দেশের আহ্বান 

অনলাইন ডেস্ক: দুই ডজনেরও বেশি দেশ গাজার বিরুদ্ধে যুদ্ধ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে। ২১ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর সোমবার এই বিবৃতিটি এসেছে। ইসরায়েলি

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ৫৭০০-র বেশি ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে রেকর্ড পরিমাণ তুষারপাতের ফলে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এতে করে জনজীবন স্থবির হয়ে পড়েছে। শক্তিশালী শীতকালীন ঝড়ে স্থানীয় সময় সোমবার