সিরাজগঞ্জে কুকুর কামড়ানো গর্ভবতী পশু জবাইয়ের অপরাধে কসাইকে জরিমানা ও কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে কুকুর কামড়ানো আট মাসের গর্ভবতী পশু জবাই করে মাংস বিক্রির অপরাধে আলামিন (৩০) নামের এক কসাইকে ২৫ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত আলামিন সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ভুরভুরিয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়ীয়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহসিন খন্দকার।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে বেন্নাবাড়ী এলাকার মোজাফর নামের এক ব্যক্তির কাছ থেকে কসাই আলামিন কমদামে ক্রয় করেন। ওই পশুটি কুকুড় কামড়ানো ও আট মাসের পেটে বাচ্চা থাকায় পশুটি ধীরে ধীর অসুস্থ হয়ে পড়ে। সবার চোখ ফাঁকি দিয়ে সেই পশুটি জবাই করে মাংস বিক্রি করে আসছিল। এর আগেও এ ধরনের পশু জবাই করা হয়েছে বলেও জানান তারা।

এ বিষয়ে সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর হোসেন জানান, দুপুর ১টার দিকে খবর পেয়ে পিপুলবাড়ীয়া বাজারে আলামিনের দোকানে অভিযান চালানো হয়। সেখানে কুকুর কামড়ানো অসুস্থ গর্ভবতী পশুর মাংস বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে পশুজবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এর ২৪(১) ধারায় আলামিনকে দোষী সাব্যস্ত করে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়। এসময় জব্দকৃত মাংস পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ মামলার প্রসিকিউটর ছিলেন সদর উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. মো. মিরাজ হোসেন মেসবাহ। এছাড়া বাগবাটি ইউনিয়নের এআই জামাল উদ্দিনসহ প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পিঠের চামড়া তুলে দেওয়া হুমকি দেয়া হয়েছে আমাকে: রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক: গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের চার ইউনিয়ন) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রাশেদ খাঁন বলেছেন, আমাকে

সরকারের পাশে থাকবে দলগুলো, ফ্যাসিবাদ মোকাবিলার ঘোষণা

স্টাফ রিপোর্টার: বিদ্যমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের পাশে থাকার কথা জানিয়েছেন দেশের প্রধান চারটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদের চাঁদা দাবির ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগরের মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অভ্যুত্থান

রায়গঞ্জে এক মাসেও মেলেনি গৃহবধূ শিল্পীর খোঁজ 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে নিখোঁজ গৃহবধূ  শিল্পী খাতুনের এক মাসেও  মেলেনি কোন খোঁজ। হতাশায় দিন কাটচ্ছে স্বামী সন্তান সহ পরিবারের লোকজনদের।নিখোঁজ গৃহবধূ শিল্পী উপজেলার

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ হাজার ৬১৮ বন্দি রায়ের অপেক্ষায়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিভিন্ন কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির সংখ্যা দুই হাজার ৬১৮ জন। হাইকোর্টে বর্তমানে এক হাজার ১৭৯টি ডেথ রেফারেন্স মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা,

বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়া নিয়ে হাতাহাতি, আহত ৬

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার ধুনটে বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়া নিয়ে বাগবিতণ্ডার জের ধরে বরপক্ষের হামলায় কনেপক্ষের ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি)’ বেলা তিনটার দিকে