সিরাজগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে টিসিবির কার্ড বিতরণে টাকা নেওয়ার অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মাতৃত্বকালীন ভাতার কার্ড ও টিসিবির কার্ড বিতরণে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে মো. হযরত আলী নামের এক ইউপি সদস্যর বিরুদ্ধে। হযরত আলী সদর উপজেলার ৪নং শিয়ালকোল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য।’
জানা গেছে, সরকারি সিদ্ধান্ত মোতাবেক উপজেলায় তালিকা তৈরি করে কার্ডের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিদের কাছে টিসিবির পণ্য বিক্রি করা হবে। তালিকা তৈরি করে ক্রেতার ফরম পূরণের কাজ শেষ হলে উপকারভোগীদের টিসিবি কার্ড সুবিধাভোগীদের মাঝে বিতরণ করার দায়িত্ব দেওয়া হয়েছে ইউনিয়ন পরিষদের (ইউপি)। সদস্যদের। সেই সুযোগে ৪নং শিয়ালকোল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য হযরত আলী সুবিধাভোগীদের কার্ড জিম্মি করে। কার্ডের জন্য প্রত্যেক ব্যক্তির নিকট থেকে ৫শ’ থেকে ১ হাজার টাকা অর্থ আদায় করছেন বলে একটি ভিডিওতে দেখা যাচ্ছে।
ভুক্তভোগী শিয়ালকোল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সারটিয়া গ্রামের ইউসুফ আলী বলেন, আমার স্ত্রীর নিকট থেকে মাতৃত্বকালীন ভাতার কার্ড করে দেবার আশ্বাসে ৬ হাজার টাকা নেন। তিনি আরো বলেন, সারটিয়া, রাজাখার চর, বড়হামকুড়িয়া গ্রামের বেশকিছু লোকের নিকট থেকে মাতৃত্বকালীন ভাতা জন্য ৪/৫ হাজার টাকা নিয়েছে।’
ভুক্তভোগীদের অভিযোগ, ইউপি সদস্য মো. হযরত আলী তাদের মাতৃত্বকালীন ভাতার কার্ড করে দেবার আশ্বাসে তাদের নিকট থেকে চার হাজার আবার কারো নিকট থেকে পাঁচ হাজার টাকা নিয়েছে। বিনিময়ে তাদের কোন কার্ড করে দেননি ওই ইউপি সদস্য।
তারা আরও জানান, শুধু তাই নয় মো. হযরত আলী একাধিক ব্যক্তির নিকট থেকে টিসিবির পন্যের কার্ড দেওয়ার সময় ৫’শ থেকে ১ হাজার টাকা নিয়ে কার্ড নেয়। মো. হযরত আলীর উপযুক্ত শাস্তি দাবি করেছেন ভুক্তভোগীরা।’
ইউপি সদস্য মো. হযরত আলী জানান, আমার ওয়ার্ডের মোট ১৪০টি কার্ড বরাদ্দ ছিলো। আমি মাতৃত্বকালীন ভাতার কার্ড বা টিসিবি পণ্যের কার্ড বাবদ কারো নিকট থেকে কোন টাকা নেওয়া হয়নি। আমাকে একটি কুচক্রী মহল সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতে একটি মিথ্যা ভিডিও সামাজিক যোগাযোগ (ফেসবুকে) ছেড়ে দিয়েছে।’
এ বিষয়ে শিয়ালকোল ইউনিয়নের দায়িত্বরত কর্মকর্তা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনোয়ার সাদাত বলেন, এ বিষয়ে আমার জানা নেই। ভুক্তভোগী কেউ এ বিষয়ে যদি অভিযোগ করে তাহলে আমি উর্ধ্বতন কর্তৃপক্ষে অবগত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। এই বিষয়ে যদি কেই অভিযোগ দেয় তাহলে বিষয়টি তদন্ত করে অভিযুক্ত প্রামানিত হলে আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে।’
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। মামলার অপর দুই আসামি হলেন সাবেক

দাবি আদায়ে শিক্ষকদের লাগাতার কর্মবিরতিতে দ্বিতীয় দিনের মতো স্থগিত বার্ষিক পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক: দাবিগুলো পূরণে সরকার কোনো কার্যকর অগ্রগতি দেখাতে না পারায় সারাদেশের সরকারি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকেরা আজও টানা পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন। এতে দ্বিতীয় দিনের

গাজায় কাফনের কাপড়ের সঙ্কট, জানালার পর্দা-চাদরই শেষ ভরসা

অনলাইন ডেস্ক: গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় প্রতিদিন শত শত ফিলিস্তিনি নিহত হচ্ছেন। নিহতদের দাফনের জন্য কাফনের কাপড় পর্যন্ত মিলছে না। হাসপাতালের বিছানার চাদর, জানালার পর্দা,

জাল সার্টিফিকেটে শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি বিএনপির নেতা!

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের শ্রীনগরে জাল সার্টিফিকেটে শিক্ষা প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে উপজেলা বিএনপির এক শীর্ষ নেতার বিরুদ্ধে। জেলার শ্রীনগর উপজেলার

ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৪০, আটক ৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে পাকশিমুল ইউনিয়নের পাকশিমুল বাজারে এ

আসিফ নজরুল বর্তমানে এক হাজার কোটি টাকার মালিক: ইলিয়াস হোসাইন

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশী সাংবাদিক এবং ইউটিউবার ইলিয়াস হোসাইন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে একুশে টেলিভিশনের প্রোগ্রাম “ফ্যাক্ট চেক” এ নানা