সিএনজি স্ট্যান্ডে চাঁদা তুলতে গিয়ে গণধোলাইয়ের শিকার বিএনপি নেতা

ডেস্ক রিপোর্ট: ‎লক্ষ্মীপুরের রায়পুরে অফিস খরচের নামে চাঁদা আদায়ের অভিযোগে বিএনপির এক নেতাকে গণধোলাই দিয়েছেন সিএনজি চালক ও স্থানীয়রা। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে থানার পাশে সিএনজি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।,

‎‎চালক ও মালিকদের অভিযোগ, পৌর বিএনপির ১নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির লস্কর ও ৪নং ওয়ার্ড সভাপতি নুরুল হুদা নান্টু দীর্ঘদিন ধরে জোরপূর্বক টাকা আদায় করে আসছেন। ঘটনার দিন হুমায়ুন টাকা নিতে গেলে ক্ষুব্ধ চালকরা বাধা দেন। একপর্যায়ে তারা তাকে ধাওয়া দিলে তিনি পালিয়ে যান।

‎আহত বিএনপি নেতা হুমায়ুন লস্কর পাল্টা অভিযোগ করে বলেন, “আমি লাইনম্যান শাকিলের চাঁদাবাজি থামাতে গিয়েছিলাম। শাকিল দীর্ঘদিন ধরে টোলের নামে চাঁদা নিচ্ছে। আমি কোনো টাকা নিইনি, বরং তাদের হামলার শিকার হয়েছি।”

‎‎অন্যদিকে লাইনম্যান শাকিল অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি টোল আদায়কারী হিসেবে দায়িত্ব পালন করছি, কোনো চাঁদাবাজির সঙ্গে জড়িত নই।” ‎উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয় জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন স্থানীয়রা হুমায়ুনকে ধাওয়া দিচ্ছেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।,

‎‎এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, হুমায়ুন লস্কর নিজেকে সিএনজি-অটো মালিক সমিতির সভাপতি পরিচয় দিয়ে টোল আদায়কারী শাকিলের কাছে টাকা চাইছেন। শাকিল দাবি করেন, এর আগে নান্টুও তার কাছ থেকে টাকা নিয়েছেন। এ ঘটনায় তিনি সেনাবাহিনীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

‎‎রায়পুর-রামগঞ্জ সার্কেলের সিনিয়র এএসপি জামিলুল হক বলেন, “চাঁদাবাজির ঘটনায় প্রশাসন জিরো টলারেন্স নীতি নিয়েছে। অভিযোগের তদন্ত চলছে, প্রমাণ মিললে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইসরায়েলের বিমানবন্দর এবং অন্যান্য লক্ষ্যবস্তুতে হামলার হুমকি হুতিদের

ডেস্ক রিপোর্ট: ইয়েমেনের হুথিরা ইসরাইলের বিমানবন্দর এবং অন্যান্য লক্ষ্যবস্তুতে হামলার হুমকি দিয়েছে। তারা তেল আবিবের বিমানবন্দরকে বিশেষভাবে লক্ষ্যবস্তু বানানোর পরিকল্পনা ঘোষণা করছে। এটি ফিলিস্তিন এবং

সরকারের পদত্যাগ দাবিতে আ.লীগের লিফলেট বিতরণ করলেন বিসিএস ক্যাডারের কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বিসিএস শিক্ষা ক্যাডারের ৩১তম ব্যাচের কর্মকর্তা ও লালমনিরহাটের পাটগ্রামের সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুকিব মিয়া অন্তর্বর্তী সরকারের

টিপ নিয়ে যারা প্রতিবাদ করলেন

কপালে টিপ পরায় রাজধানীর তেজগাঁও কলেজের প্রভাষক লতা সমাদ্দারকে হয়রানির ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যকে চিহ্নিত করা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও

এবার আ.লীগের সাবেক মন্ত্রী-এমপিসহ প্রায় ২০০ নেতার অবস্থান ফাঁস

অনলাইন ডেস্ক: শীতের সন্ধ্যা, কলকাতার উপকণ্ঠের এক রাস্তায় গাড়িতে কথা বলার জন্য বসেছিলাম আমি আর বাংলাদেশ জাতীয় সংসদের এক সাবেক সদস্য। যাত্রাপথটা ছিল আধঘণ্টার একটু

রায়গঞ্জে চান্দাইকোনা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা হাজী ওয়াহেদ-মরিয়ম অনার্স কলেজে এইচএসসি ২০২৫ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে চান্দাইকোনা কলেজ মাঠ চত্বরে বিদায় সংবর্ধনা

শেয়ারবাজার থেকে ২০ হাজার কোটি লোপাট: নাম ঘুরেফিরে লোটাস কামাল, সালমানের

বিশেষ প্রতিবেদক: ২০০৯-১০ সালের শেয়ারবাজার কেলেঙ্কারির কথা দেশের মানুষ এখনো ভুলতে পারেনি। ওই ঘটনার অভিঘাতে লাখো সাধারণ বিনিয়োগকারী নিঃস্ব হন, কেউ কেউ পথে বসেন। সরকারের