সালাহউদ্দিনের আসনে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন তারই শিক্ষক

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের সরাসরি শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মাইমুল আহসান খান কক্সবাজার-০১ (চকরিয়া-পেকুয়া) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এনসিপির কেন্দ্রীয় নেতা মাহমুদ হাসান আলী বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র বলছে, সালাহউদ্দিন আহমদ নিজেও ঢাবির আইন বিভাগের ছাত্র ছিলেন।

অধ্যাপক মো. মাইমুল আহসান খান একজন বাংলাদেশি আইনশাস্ত্রবিদ ও তুলনামূলক আইনের পণ্ডিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন সাবেক অধ্যাপক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ও গবেষণা করেছেন। তিনি আইনশাস্ত্র, ইসলামী আইন, এবং আন্তর্জাতিক বাণিজ্যিক আইনের মতো বিষয়ে বিশেষজ্ঞ।

তিনি লিডিং ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানের ডিন হিসেবে সর্বশেষ দায়িত্ব পালন করেছেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাজায় যুদ্ধ বন্ধে নেতানিয়াহুকে চাপ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় যুদ্ধ বন্ধ করতে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাপ দিচ্ছেন বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথ। ফিলিস্তিনের

শিক্ষকরা অন্য পেশায় যুক্ত হলে অনুমতি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি: শিক্ষকতার পাশাপাশি অন্য কোনো পেশায় যুক্ত হতে চাইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে, এমন কড়া বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক

চট্টগ্রাম বন্দর দখলের আহ্বান, ভারতীয় রাজনীতিকের মন্তব্যে বিতর্ক

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম বন্দর দখল এবং পার্বত্য অঞ্চল পুনর্দখলের আহ্বান জানিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ভারতের ত্রিপুরাভিত্তিক রাজনৈতিক দল টিপ্রা মোথা পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রদ্যোত বিক্রম

মিথ্যা তথ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরি,পুতুলের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: মিথ্যা তথ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরি এবং সূচনা ফাউন্ডেশনের নামে চাপ দিয়ে ২০টি ব্যাংক থেকে ৩৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় নৌকার প্রচারে বিএনপির সাবেক নেতার ছবি ভাইরাল

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী তানভীর ইমামের প্রচার ক্যাম্পে বিএনপির সাবেক নেতা সাইদুল ইসলামের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

রায়গঞ্জে অসুস্থ বিএনপি কর্মীকে দেখতে গেলেন ভিপি আয়নুল হক

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে অসুস্থ এক বিএনপি কর্মীর খোঁজ-খবর নিতে তার বাড়িতে যান সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তারাশ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক ভিপি