সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল কবির বিন সামাদের দর্শকপ্রিয় নাকট

এই হ্যালো। আলোচিত একটি ডায়লগ। এর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেছেন ইসলামিক নাট্য অভিনেতা কবির বিন সামাদ। তিনি সমাজের নানা অসঙ্গতি নিয়ে তার এই হ্যালো ফোনকলের মাধ্যমে প্রতিবাদ জানান এবং হাসি ও বিনোদনের মাধ্যমে ওই অসঙ্গতির জবাব দেন।

শুরুতে তিনি শুধু একজন গায়ক হিসেবে পরিচিতি পেলেও এখন নাট্য অভিনেতা ও পরিচালক হিসেবেও কাজ করছেন। নিজে গান লিখেন, সুর করেন এবং নিজেই ওই গান গেয়ে থাকেন।
এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুস্থ সংস্কৃতিপ্রেমীদের কাছে তিনি ক্রমেই একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে উঠছেন।

কাজের সুবিধার্থে তিনি নিজেই প্রতিষ্ঠা করেছেন ঠিকানা টিভি ডট প্রেস নামের একটি ইউটিউব চ্যানেল। যেখানে কৌতুক, নাটক ও বিনোদনধর্মী ভিডিও নিয়মিত প্রকাশ করে যাচ্ছেন। দর্শকদের ভালোবাসায় এখন তার ইউটিউব চ্যানেলটি সাত লাখের বেশি সাবসক্রাইবারের মাইল ফলক স্পর্শ করেছে। পাশাপাশি তার ফেসবুক পেইজেও রয়েছে  এক মিলিয়ন ফলোয়ারেরও বেশি।

ইসলামিক নাট্য অভিনেতা কবির বিন সামাদ জানান, বাংলাভাষী মানুষদের কাছে সুস্থ সংস্কৃতির বিকাশ এবং সমাজের বিভিন্ন অসঙ্গতি দূর করার স্বপ্ন নিয়েই তিনি এসব কাজ করে যাচ্ছেন এবং আল্লাহ তায়ালা যতদিন তাওফিক দেন, তিনি কাজ করে যেতে চান।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাঁশখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জুলাই বিপ্লবে আহতদের সহায়তা প্রদান

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাঁশখালীভিত্তিক ছাত্রকল্যাণে কাজ করা বাঁশখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যেগে আয়োজিত জুলাই বিপ্লব কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও জুলাই বিপ্লবে আহতদের সম্মানে

কারামুক্ত হলেন জামায়াত নেতা আজহারুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদের কারাদণ্ড পাওয়া জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম কারাগার থেকে মুক্তি পেয়েছেন।, বুধবার সকাল

টানা তিনদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

ঠিকানা টিভি ডট প্রেস: টানা তিনদিন সারা দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ ডিগ্রি এবং

ডাকাতের ছুরিকাঘাতে প্রাণ হারানো সেনা কর্মকর্তা নির্জনের পরিবার পেল ফ্ল্যাট

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের চকরিয়ায় ডাকাতের ছুরিকাঘাতে নিহত সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজীম ছারোয়ার নির্জনের বাবা-মায়ের হাতে ঢাকার একটি ফ্ল্যাটের চাবি হস্তান্তর করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পূর্বাচল জলসিঁড়ি

ভাঙ্গায় ক্ষতিগ্রস্ত সরকারি অফিস পরিদর্শনে ডিআইজি

নিজস্ব প্রতিবেদক: আন্দোলনকারীদের হামলায় ভাঙা উপজেলা পরিষদ, ইউএনও কার্যালয়সহ অন্তত ২০টি সরকারি অফিস এবং দুটি থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর ক্ষতিগ্রস্ত অফিস-আদালত পরিদর্শন করেছেন

বিতর্কিত লোগো সরাল জামায়াত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বসুন্ধরায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের কার্যালয়ে সাম্প্রতিক দুটি বৈঠকে নতুন একটি লোগো দেখা যাওয়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা