সাভারে ইয়াবা-গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাসুদ রানা, সাভার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার সাভারে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- বগুড়া জেলার সদর থানার নয়াপাড়া চর সূত্রাপুর এলাকার মেহেদী (৩০) ও নওগাঁ জেলার নিয়ামতপুর থানার শ্যামপুর এলাকার মোঃ জসিমুদ্দিনের ছেলে মোঃ রুবেল (৩০)। বর্তমানে তারা সাভারের জয়নাবাড়ি এলাকায় থাকতো বলে জানা যায়।

ডিবি পুলিশ জানায়, বুধবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাভারের জয়নাবাড়ি এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা-গাঁজা ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৩ দফা দাবিতে মানববন্ধন

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডিপ্লোমা ইন মেরিন ও শিপবিল্ডিং ইঞ্জিনিয়ারদের তিন দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার

প্রস্তুতি সম্পন্ন করা গেলে রোজার আগে নির্বাচন

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ শুক্রবার সাক্ষাৎ করেছেন। অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত

পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলা হবে’, প্রস্তুত থাকতে বললেন ভারতের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেছেন, সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ করো, নইলে ভৌগোলিক উপস্থিতি হারাতে হবে। শুক্রবার (৩ সেপ্টেম্বর)

ফ্যাসিস্ট আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি: শায়েখে চরমোনাই

ঝালকাঠি প্রতিনিধি: ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহে শুক্রবার (৮ আগস্ট) বিকেলে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও

সংসদ নির্বাচন হতে পারে ১২ ফেব্রুয়ারি গাজী শাহনেওয়াজ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত মঙ্গলবার এ রোডম্যাপ অনুমোদন দেয় কমিশন। আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে ইসির

উল্লাপাড়ায় আসামীকে পুলিশ হেফাজতে নির্যাতনের ঘটনায় দুই ওসি সহ ১৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশ হেফাজতে রেখে রোকন মোল্লা (৩৬) নামে এক ট্রাক চালকে নির্যাতনের অভিযোগে উল্লাপাড়া থানার সাবেক ওসি আসিফ মুহাম্মদ সিদ্দিকুর ইসলাম, সলঙ্গা