সাদা পাথর লুটের মামলায় বহিস্কৃত বিএনপি নেতা সাহাব উদ্দিন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: সিলেটের অন্যতম পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জের সাদাপাথরে পাথর লুটের মামলায় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে তাকে সিলেট নগরীর কুমারপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর সিও উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী।

তিনি বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করি। তার বিরুদ্ধে মোট ৭টি মামলা রয়েছে। তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে নজিরবিহীন পাথর লুটের ঘটনায় গত ১১ আগস্ট চাঁদাবাজি, দখলবাজিসহ বিএনপির নীতি ও আদর্শ পরিপন্থি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে সাহাব উদ্দিনের সব দলীয় পদ স্থগিত করা হয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাঁশখালীতে বিধবা নারীকে নিজ ঘর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার, রহস্য অজানা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে রাশেদা বেগম (৫০) নামের এক বিধবা নারীকে নিজ ঘরে ঢুকে মধ্যযুগীয় কায়দায় মারধর করে রক্তাক্ত অবস্থায় কে বা কারা ফেলে

টাঙ্গাইল সহ সারাদেশে যৌন নিগ্রহ ও নারী নির্যাতন বন্ধে মানববন্ধন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল সহ সাম্প্রতিক সময়ে সারাদেশে ক্রমবর্ধমান যৌন নিগ্রহ ও নারী নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং যৌন নিগ্রহকারীদের সর্বচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে

তাড়াশে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে তাড়াশে মাধাইনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল কাদের বাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ (১৬ ই মার্চ) রবিবার

টাঙ্গাইলে চাঞ্চল্যকর ফারুক হত্যা মামলার রায় দুজনের যাবজ্জীবন খান পরিবারের সবাই খালাস 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: দীর্ঘ এক যুগ পর টাঙ্গাইলের ব্যাপক চাঞ্চল্যকর আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহম্মেদ হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা

তরুণ প্রজন্মকেই আগামীর নেতৃত্ব নিতে হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন আধিপত্যবাদী শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ

মেসির জোড়া গোলের পর আর্জেন্টিনার বড় জয়

নিজস্ব প্রতিবেদক: মনুমেন্টাল স্টেডিয়ামে যেন এক ইতিহাসের সাক্ষী হলো আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে দেশের মাটিতে ছিল লিওনেল মেসির শেষ ম্যাচ। আর বিদায়ী রাতটা গোল